বাপেরবাড়ির EMI দেন স্ত্রী, চটে গিয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: পৃথিবীতে কত ধরনের যে মানুষ রয়েছে তার ইয়ত্তা নেই। সম্প্রতি ২৮ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেডিটে শেয়ার করেছেন যে তিনি তার অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে অসন্তুষ্ট। বিয়ের দু’মাস কাটতেই তিনি স্ত্রী সম্পর্কে এমন কিছু বুঝতে পেরেছেন যা তাকে হতবাক করে দিয়েছে। ওই ব্যক্তি বলেছেন তিনি এমন একজন মেয়েকে স্ত্রী হিসেবে চেয়েছিলেরন যিনি চাকরি করবেন এবং স্বামী যা বেতন পান তার কমপক্ষে ৭০% উপার্জন করবেন। ওই ব্যক্তির দাবি এর ফলে পরিবারের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় থাকে।

কিন্তু সম্প্রতি ওই ব্যক্তি জানতে পারেন স্ত্রী বাবা মায়ের বাড়ির হোম লোনের ইএমআই দেন। আরা শুনেই কার্যত মাথা ঘুরে গিয়েছে ওই ব্যক্তির। তিনি জানতে পেরেছেন স্ত্রী উপার্জন করেন ৭৫,০০০ টাকা। তার থেকে বাবা-মাকে গৃহঋণের জন্য মাসে ৪০,০০০ টাকা দেযন। এই বিষয়টি বিয়ের আগে তিনি ওই ব্যক্তিকে কখনও জানাননি। এর ফলে স্বামী নিজেকে স্ত্রীর কাছে প্রতারিত বোধ করছেন। কারণ হোম লোন একটি দীর্ঘমেয়াদী আর্থিক চাপ। বহু বছর ধরে স্ত্রীকে এই টাকা দিয়ে যেতে হবে।

রেডিটে ওই ব্যক্তি দুঃখের কথা জানিয়ে লিখেছেন, ” “এখন আমার মনে হচ্ছে আমার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিয়ের প্রথম দিন থেকেই আমি মোট কাজের প্রায় ৭০% সামলাচ্ছি। আমি স্ত্রীর সঙ্গে একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রতিবারই সে আবেগে ভেসে গিয়েছে। বরং আমি যখন এই বিষয় নিয়ে প্রশ্ন তুলি তখন খলনায়ক হয়ে যাই।” ওই যুবক আবার এও বলেছেন যে স্ত্রীর পিতৃগৃহের কোনও অংশ পাওয়ার লোভ নেই তাঁর। কিন্তু স্ত্রী বিয়ের পর নিজের টাকা দিয়ে হোম লোন মেটানোর ক্ষেত্রে তাঁর আপত্তি রয়েছে। তাই তিনি ঠিক করেছেন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবেন। যদিও স্ত্রী এখনও এই বিষয়ে কিছুই জানেন না।

রেডিট ইউজাররা কেউ কেউ যুবকের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেছেন ছেলেটির বাবা মায়ের টাকার দরকার হলে ছেলের বৌ সেক্ষেত্রেও সাহায্য করবে না। কেউ আবার বলেছেন স্ত্রী নিজে উপার্জন করছেন, তাঁর টাকা তিনি কীভাবে খরচ করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আবার একজন লিখেছেন, “যদি সে একমাত্র সন্তান হয় এবং বাড়ির উত্তরাধিকারী হয়, তাহলে মাসে ৪০,০০০ টাকা দেওয়া মূলত রিয়েল এস্টেটে বিনিয়োগ করার মতো। কারণ ওই সম্পত্তি অবশেষে তাঁর কাছেই আসবে।” অন্য আর এক ইউজার লিখেছেন, “সত্যি বলতে আপনি কি কেবল এই কারণেই বিবাহ বিচ্ছেদ করতে চান যে তিনি তাঁর বেতন থেকে বাবা-মায়ের জনয় নির্মিত বাড়ির জন্য অর্থ প্রদান করছেন? আপনি কি আপনার বাবা-মায়ের জন্যও একই কাজ করবেন না?”

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’