মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

Share:

নিজস্ব  প্রতিনিধি:  তাপপ্রবাহ কেড়েছিল ছয় বছরের শিশু হাসনাইনের প্রাণ। সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে মৃত্যু হয় মা রাজিয়া খাতুনের। একই দিনে স্ত্রী ও সন্তানকে হারিয়ে ভেঙে পড়েন ৪০ বছর বয়সী সুবহান। জীবনের কাছের দুই মানুষকে হারানোর ধাক্কা সহ্য করতে পারেননি। আর এবার স্ত্রী ও পুত্রের কবরের পাশেই মিলল সুবহানের দেহ। সেই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল যে,  পরিবারের সদস্য ও স্থানীয়  বাসিন্দারা চোখে জল ধরে রাখতে পারেননি।    

সুবহানকে দেখা যায় স্ত্রী-পুত্রের কবরস্থানের পাশে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে। তাঁর এক হাত ছোট ছেলের কবরের ওপর এবং অন্য হাতটি তাঁর  স্ত্রীর কবরের ওপর রাখা ছিল। ঠিক যেন জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত স্ত্রী ও সন্তানকে আগলে রেখেছেন।  মর্মান্তিক এই ঘটনার পর ১৭ বছর বয়সী সাইফ, ১৪ বছর বয়সী রোশনি এবং ১১ বছর বয়সী আলিয়া অনাথা হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবা জেলার চরখারি শহরে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের হরপালপুরের বাসিন্দা সুবহান আহমেদ তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন।  গত ২৫ মে, সুবহান ও রাজিয়ায় ছয় বছর বয়সী ছোট ছেলে হাসনাইন হিট স্ট্রোকে আক্রান্ত হয়। প্রচণ্ড গরমে শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ছাতারপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই খবর শুনে মা রাজিয়া জ্ঞান হারান এবং কিছুক্ষণ পরেই মারা যান। মা ও ছেলে দুজনকেই চরখারিতে পাশাপাশি কবর দেওয়া হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও পুত্রকে হারিয়ে সুবহন মানসিকভাবে ভেঙে পড়েন।  প্রতিদিনই তাঁদের কবরের কাছে যেতেন।  

আরও পড়ুন: মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টের দিকে সুবহান কবরস্থানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। প্রায় দুই ঘণ্টা পরেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে যান। সেখানে গিয়ে সকলে স্তম্ভিত হয়ে যান। স্ত্রী পুত্রের কবরের উপর সুবহান অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা তার পায়ে একটি দাগ দেখতে পান, যা থেকে ধারণা করা হচ্ছে যে কবরের পাশে শুয়ে থাকার সময় কোনো বিষাক্ত পোকা তাকে কামড়ে থাকতে পারে। অনেকে আবার বলছেন মানসিক আঘাত ও শোকও তার মৃত্যুর কারণ হতে পারে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের