মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছেলেদের কাছে মায়েরাই বেশি প্রিয় হয়। বাবাদের চেয়ে মায়েদের কাছেই আবদার বেশি করে থাকে ছেলেরা। ছোট থেকেই ছেলারা তাদের দুঃখ-আনন্দ ভাগ করে নেওয়ার প্রথম সঙ্গী হিসেবে বেছে নেয় মা’কে। জীবনের সবচেয়ে কাছের মানুষ যদি চিরতরে হারিয়ে যায় তাহলে সেই দুঃখ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। যে ঘটনা ঘটে তা অত্যন্ত বেদনাদায়ক। মৃত্যু আলাদা করতে পারেনি মা ও ছেলেকে।  মায়ের মৃত্যুর খবর জানা মাত্রই সেই শোক সামলাতে না পেরে মৃত্যু হয়েছে ছেলেরও। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেষ যাত্রায় মা ও ছেলের যাতে বিচ্ছেদ না হয় তাই দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়।    

বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। মায়ের মৃত্যুর খবর শোনার পর আকস্মিকভাবে মৃত্যু হয় ছেলে আবু বাক্কার ছিদ্দিকের (৩৫)।  পরিবারের ইচ্ছায় মা ও ছেলেকে পাশাপাশি  কবর দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার(৪ জুন) সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে নিজের বাড়িতে মৃত্যু হয় হারিছ মিয়ার স্ত্রী জুলেখা খাতুনের(৬৫)। মায়ের অসুস্থতার খবর শুনে ঢাকায় কর্মরত ছেলে আবু বাক্কার ছিদ্দিক দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। তারপর বাড়িতে পৌঁছে মায়ের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আবু বাক্কার। পরিস্থিতি জটিল বুঝতে পারেই উপস্থিত বাড়ির সদস্যরা দ্রুত তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

পরিবার সূত্রে জানা যায়, আবু বাক্কার ছিদ্দিক ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সেখানেই তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর স্ত্রী প্রথমে শাশুড়ির মৃত্যুর পান। এই দুঃসংবাদ দেন আবু বাক্কারের সংবাদেই খবর শুনে স্বামী ভেঙে পড়বে তাই সরাসরি মৃত্যুর খবর না জানিয়ে মায়ের অসুস্থতার কথা বলেন স্ত্রী। সকলে মিলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারপর বাড়ি ফিরে আবু বাক্কার দেখেন মায়ের মৃত্যু হয়েছে। সেই ধাক্কা তিনি সামলাতে পারেননি। মৃতের স্ত্রী শরিফা আক্তার বলেন, ‘আমার স্বামী মাকে খুব বেশি ভালোবাসতেন। মায়ের মৃত্যু তিনি সহ্য করতে পারবেন না এই আশঙ্কায় আমরা সরাসরি মৃত্যুর খবর দিইনি। বাড়িতে এসে মায়ের দেহ দেখে তিনি অচেতন হয়ে পড়েন।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। এখন আমি দুই সন্তান নিয়ে কীভাবে সংসার চালাব জানি না।’ 

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা