জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা ঘটল জম্বু- কাশ্মীরে। শনিবার সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে  আচমকাই গুলিবিদ্ধ হল যুবক। এই ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে নিহত ওই ব্যক্তি বছর ২৬-এর বাসুদেব। তিনি জম্মু জেলার আখনুর এলাকার বাসিন্দা।  পুলিশ সূত্রে খবর, বন্দুকের গুলিটি  মৃত ব্যক্তিটির বুকে লাগে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যক্তি বাসুদেব  সীমান্তে একটি নির্মাণ প্রকল্পে কাজের সঙ্গে যুক্ত ছিলেন।   

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার জানিয়েছেন, সাম্বা সীমান্তবর্তী এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। বর্তমানে বাসুদেবের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই ঘটনা নিয়ে বাসুদেবের এক সহকর্মীদের জানিয়েছেন, তাঁবু থেকে বেরিয়ে বিশ্রাম নেওয়ার সময় এই ঘটনা ঘটে।

বিএসএফ ও পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ‘ঘটনাটি শুক্রবার গভীর রাতে রিগাল বর্ডার আউটপোস্ট এলাকায় ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাসুদেবের মধ্যে  সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। শুধু তাই নয় তাঁকে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশকারী ভেবে ভুল করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে বিএসএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারা বাসুদেবকে লক্ষ্য করে  গুলি চালাল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের