ওড়িশায় ৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

ঘটনাটি ঘটেছে, ২০১৯ সালের জানুয়ারিতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাদাসাহি থানা এলাকার একটি গ্রামে। ঘটনার দিন, বাড়িতে একাই ছিল ৪ বছর বয়সী কিশোরীটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ বছরের কিশোরীকে ধর্ষণের মামলা ৬ বছর চলার পর অবশেষে দোষীর শাস্তি হল, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ধর্ষণকারীকে। সম্প্রতি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি আদালত চার বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগে ৩৫ বছরের একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ঘটনাটি ঘটেছে, ২০১৯ সালের জানুয়ারিতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাদাসাহি থানা এলাকার একটি গ্রামে। ঘটনার দিন, বাড়িতে একাই ছিল ৪ বছর বয়সী কিশোরীটি।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর মনোরঞ্জন পট্টনায়ক জানিয়েছেন, ধর্ষক ঘটনার দিন মেয়েটিকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে সাইকেলে চাপিয়ে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করে। বিশেষ POCSO আদালতের বিচারক সন্তোষ কুমার নায়েক গত শনিবার কিশোরীর মেডিকেল রিপোর্ট এবং ১১ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ৫,০০০ টাকা জরিমানা করেছে। কিশোরটির বয়স এখন ১০ বছর হয়েছে এবং সে এখন মায়ের সঙ্গে বসবাস করেন।

একইরকম আরেকটি ঘটনায় কান্ধমাল জেলার ফুলবানিতে গত শনিবার ৬২ বছর বয়সী একজন ব্যক্তিকে ২০ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তিনিও বাড়িতে একা থাকাকালীন ওই যুবতীকে অন্য ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স