‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অপরাধে কর্নাটকে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক: পহেলগাঁও হামলা নিয়ে দেশবাসীর রক্ত ফুটছে। প্রত্যেকেই চাইছে প্রতিশোধ। জঙ্গিদের গুলিতে নিরপরাধ ২৬টি মানুষের রক্ত ঝরেছে বৈসরণ ভ্যালিতে। এই পরিস্থিতিতে রবিবার কর্নাটকের ম্যাঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। অভিযোগ সেই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিল। তারপরেই ক্ষিপ্ত জনতা তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করে বলেন যে, ওই ব্যক্তি তৎক্ষণাৎ মারা যাননি। বরং পরে মৃত্যু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গ্রেফতার করা হয়েছে।

তাঁর কথায়, “একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমাকে জানানো হয়েছে যে স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন তিনি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করছিলেন, যার ফলে কিছু লোক তাঁকে মারধর করে। উনি ঘটনাস্থলেই মারা যাননি, বরং পরে মারা যান। আমি এখনও সম্পূর্ণ প্রতিবেদন পাইনি। প্রায় ১০ থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার বিকাল ৩টের দিকে দশটি দল এবং ১০০ জনেরও বেশি খেলোয়াড় অংশগ্রহণকারী একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত ব্যক্তির সঙ্গে শচীন নামে এক ব্যক্তির সংঘর্ষের সূত্রপাত হয়, যা দ্রুত দলগত আক্রমণে রূপ নেয়। কিছু পথচারী বাধা দেওয়ার চেষ্টা করলেও, জনতার একটি অংশ লাঠি ও পদাঘাত করে ওই ব্যক্তিকে মারধর করতে থাকে। মন্দিরের কাছে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম বলেছেন, প্রথমে কোনও বড় ধরনের আঘাত দৃশ্যমান ছিল না। যার ফলে অফিসাররা স্বাভাবিক মৃত্যু বলে সন্দেহ করন। সন্ধ্যার পরে নতুন তথ্য উঠে আসে, যা ইঙ্গিত দেয় যে ম্যাচ চলাকালীন লোকটির উপর শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল।

ওয়েনলক জেলা হাসপাতালে পরিচালিত ময়নাতদন্তে বলা হয়েছে,  পিঠে বারবার আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং শক থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্তকারীরা তার হাত, পিঠ, নিতম্ব এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন। কাঠের ব্যাট দিয়ে এই আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা দীপক কুমারের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব