হাইকোর্টের নির্দেশে মণিপুরে ৬৭ দিন বাদে ফিরছে ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: অবশেষে জাতিহিংসায় দীর্ণ মণিপুরে দুই মাসের বেশি সময় বাদে চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা। শনিবার মণিপুর হাইকোর্ট রাজ্যের বিজেপি সরকারকে অবিলম্বে রাজ্যে ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দিয়েছে। তবে পুরো রাজ্যে নয়। যাদের লিজ লাইন ও ফাইবার অপটিক সংযোগ রয়েছে তাদের নেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ মে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরুর পরেই রাজ্যজু্ড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয় এন বীরেন সিংযের সরকার। তার পরে দফায়-দফায় নেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ নির্দেশিকায় আগামী ২৫ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। দীর্ঘদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সরকারি কার্যালয়ে নেট সংযোগ বন্ধ থাকায় বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা থেকে লাগাতার বঞ্চিত হচ্ছিলেন তাঁরা। পাশাপাশি পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজকর্মও শিঁকেয় ওঠে।

অবিলম্বে নেট সংযোগ চালুর দাবি জানিয়ে মণিপুর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবারই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ইন্টারনেট সংযোগ চালু নিয়ে হস্তক্ষেপে অস্বীকার করে। মণিপুর হাইকোর্টে এ সংক্রান্ত মামলা চলায় দুই আবেদনকারীর আর্জি খারিজ করে দেন বিচারপতিরা। এ বিষয়ে মণিপুর হাইকোর্টে ফের আবেদন জানানোর নির্দেশ দেন। এদিন ইন্টারনেট পরিষেবা ফের চালুর আর্জি নিয়ে দায়ের মামলার শুনানিতে আংশিকভাবে নেট সংযোগ চালু করার জন্য এন বীরেন সিং সরকারকে নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট।  

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল