সিনিয়রকে গুলি করে খুন পুলিশ কনস্টেবলের, চাঞ্চল্যকর ঘটনা মনিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের ওপর হামলা চালালো আরেক পুলিশ(Attack on Police)। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মনিপুরের(Manipur Police) এক পুলিশ কনস্টেবল গুলি চালিয়ে দিলেন তাঁরই সিনিয়র এক অফিসারের ওপর‌। ঘটনাটি ঘটেছে জিরিবাম জেলার মংবুং গ্রামে। পুলিশ‌ সূত্রে জানা গিয়েছে, উভয়ের মধ্যে মনোমালিন্যের জেরে মৌখিক কথাকাটাকাটি চলছিল। এরপর রাগের মাথায় আচমকা চরম সিদ্ধান্ত নিয়ে নেন ওই কনস্টেবল। সটান গুলি চালিয়ে দেন(Shoot Out Incident) তাঁর সিনিয়র সহকর্মী সাব-ইন্সপেক্টরের ওপর।

আরও পড়ুনঃ ১০ দিনের মধ্যে দিতে হবে ইস্তফা, খুনের হুমকি যোগী আদিত্যনাথকে

অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলের নাম বিক্রমজিৎ সিং। ডিউটি চলাকালীনই রাগের মাথায় সে গুলি চালিয়ে দেয় সাব ইন্সপেক্টর শাহজাহানের ওপর। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ অবধি হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শাহজাহানের। উভয়ের মধ্যে আগে থেকেই চরম শত্রুতা ছিল বলে জানা গিয়েছে। এমনকি সেখানকার এক স্থানীয় পুলিশকর্মী জানিয়েছেন, এর আগেও উভয়ের মধ্যে বচসা ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ পুলিশের ওপর হামলা চালিয়ে রাইফেল ছিনিয়ে নিল নকশালরা, তুমুল আতঙ্ক ছত্তিশগড়ে

খুনের ঘটনার পরপরই অন্যান্য পুলিশ কর্মীরা বিক্রমকে গ্রেফতার করে। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সময় এলে তাঁর বিরুদ্ধে আইন মাফিক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শাহজাহানের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা খুব স্পর্শকাতর এলাকা বলেই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। চলতি বছরের জুন মাসেই এক বিশেষ সম্প্রদায়ের জঙ্গিদের দ্বারা অন্য এক সম্প্রদায়ের একজন ৫৯ বছর বয়সী ব্যক্তি নিহত হওয়ার পরে এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। যদিও কড়া নিরাপত্তায় এলাকা মুড়ে রেখেছে পুলিশ। বিক্রম এবং শাহজাহানের পারস্পরিক বচসার প্রভাবে খুনের ঘটনা ঘটলেও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছেন সেখানকার স্থানীয় পুলিশরা। এলাকাবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়