দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুরে কুকিদের আলাদা প্রশাসনের দাবির বিরোধিতায় মিছিল

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতি হিংসার জেরেই আলাদা প্রশাসনের দাবিতে সরব হয়েছেন কুকি সম্প্রদায়ের নেতারা। শনিবার কুকিদের দাবির বিরোধিতায় মণিপুরের রাজধানী ইম্ফলে প্রতিবাদ মিছিল বের করলেন মেইতেইরা। কোঅর্ডিনেটিং কমিটি অফ মণিপুর (কোকোমি)-এর ব্যানারেই ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।

পশ্চিম ইম্ফলের থাংমেইবাঁধ থেকে শুরু হয় মিছিল। প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে হাপটা কাংজেইবুনান্দে শেষ হয় মিছিল। মেইতেই অধ্যুষিত পাঁচটি জেলা থেকে কয়েক হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছিলেন। কুকিদের আলাদা প্রশাসনের দাবির বিরোধিতা করা শ্লোগান দেওয়ার পাশাপাশি মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারিও দেওয়া হয়। পাশাপাশি প্রাক্তন জঙ্গি কুকি নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তাদের বৈঠকেরও বিরোধিতা করেছেন  মেইতেই সম্প্রদায়ের নেতারা। অশান্তির আশঙ্কায় এদিন মেইতেই সম্প্রদায়ের মিছিলের যাত্রা পথে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করেছিল রাজ্য প্রশাসন।

গত ৩ মে রাজ্যে জাতি হিংসা শুরুর পরেই একাধিকবার কুকি অধ্যুষিত জেলা নিয়ে আলাদা প্রশাসন গড়ার দাবিতে সরব হয়েছেন কুকি সম্প্রদায়ের ১০ বিধায়ক। তার মধ্যে বিজেপির বিধায়করাও রয়েছেন। কুকি বিধায়কদের বক্তব্য, ‘রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীকে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। ফলে আলাদা প্রশাসন তৈরি করে তাদের হাতে কুকি অধ্যুষিত এলাকার দায়িত্ব ছাড়া হোক।’ উল্লেখ্য, এদিনই জাতি হিংসায় জর্জরিত মণিপুরের প্রকৃত অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে পা রেখেছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শনের পাশাপাশি যুযুধান দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। 

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ