৬২ দিন বন্ধ থাকার পরে ৫ জুলাই থেকে মণিপুরে খুলছে স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষ শুরুর পর থেকেই কার্যত পড়াশোনা লাটে উঠেছিল। স্কুল-কলেজের তলায় ঝুলেছিল তালা। অবশেষে একটানা ৬২ দিন বন্ধ থাকার পর আগামিকাল বুধবার থেকে ফের রাজ্যে পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। সোমবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, বুধবার থেকে রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ফের চালু হচ্ছে।

গত ৩ মে মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিল কুকি ও নাগা জনজাতিদের ছাত্র সংগঠন। আর ওই মিছিলের পরেই অশাম্তির আগুন জ্বলে ওঠে গোটা রাজ্যে। বিশেষ করে রাজধানী ইম্ফল, বিষ্ণুপুর, চূড়াচন্দ্রপুর একাধিক জায়গায় সরাসরি সংঘর্ষে্ জড়িয়ে পড়ে কুকি ও মেইতেই জনগোষ্ঠী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অশান্তির আগুন গোটা রাজ্যজুড়েই ছড়িয়ে পড়ে। জাতি হিংসা রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেনা মোতায়েনও করা হয়। যদি্ও তাতে মৃত্যুর মিছিল রোখা যায়নি। সরকারি হিসেবে ১১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে সংখ্যাটি আরও বেশি।

৩ মে জাতি হিংসা শুরুর পরেই স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। হিংসা নিয়ন্ত্রণে না আসায় গত দু’মাসের বেশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বুধবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল চালু করা হচ্ছে। পাশাপাশি চাষাবাদের কাজ যাতে নির্বিঘ্নে চালাতে পারেন তার জন্য কুকি ও মেইতে জনগোষ্ঠীর জন্য বিঅশেষ নিরাপত্তার বন্দোবস্থ করা হচ্ছে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়