দিল্লির মান্ডাওয়ালিতে মন্দিরের রেলিং ভাঙা নিয়ে বিক্ষোভ, আটক বহু

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল আধাসামরিক বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মান্ডাওয়ালিতে অবৈধভাবে নির্মিত শনি মন্দিরের রেলিং ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল আধাসামরিক বাহিনী। ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির মান্ডাওয়ালিতে অবৈধভাবে নির্মিত একটি মন্দিরের বাইরে রেলিং ভেঙে দিতে পৌঁছয় দিল্লি প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার তার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। শীঘ্রই সহিংস রূপ নেয় ওই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি সহিংস বিক্ষোভকারীদের বাগে আনতে মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীও।

প্রসঙ্গত দিল্লির ওই শনি মন্দিরের বাইরে বেআইনি নির্মাণ নিয়ে স্থানীয় মানুষজন ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বৃহস্পতিবার মন্দিরে অবৈধ নির্মাণ ভাঙতে যখন প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন, সেই সময় মন্দিরে ভজন গাইছিলেন মহিলারা। প্রশাসনের আধিকারিকদের দেখে সেখান থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন তাঁরা। বিষয়টি নিয়ে পূর্ব দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট বলেন, শুধুমাত্র অবৈধভাবে নির্মিত রেলিংগুলি সরানো হবে এবং এটি সরানোর কাজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মন্দির ভাঙার কোনও উদ্দেশ্য নেই। কেবলমাত্র রেলিং সরিয়ে ফুটপাথ পরিষ্কার করা হবে। অন্যদিকে, স্থানীয়দের দাবি, মন্দিরটি বছরের পর বছর ধরে রয়েছে এবং এখন পর্যন্ত কেউ অবৈধ নির্মাণের অভিযোগ করেননি।

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান