শিন্ডে সরকারকে ‘সবক’ শেখাবেন মরাঠিরা, হুঙ্কার মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা জারাঙ্গের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা নির্বাচনের  চতুর্থ দফার ভোটের ৪৮ ঘন্টা আগে এনডিএ শিবিরের রক্তচাপ বাড়ালেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে। শনিবার জালনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মরাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে রাজ্যের মহাজ্যুতি সরকার (একনাথ শিন্ডের সরকার)। লোকসভা ভোটেই মরাঠা রাজ্য সরকারকে উচিত শিক্ষা দেবে।’ জারাঙ্গের এমন হুমকির পরেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মহারাষ্ট্রে এমনিতেই চাপে রয়েছে বিজেপি ও শরিক দলগুলি। মরাঠা সংরক্ষণ আন্দোলনকারীরা যদি মহা বিকাশ আগাড়ি জোটকে সমর্থন করেন, তাহলে মহারাষ্ট্রে ১০টির বেশি আসন জুটবে না বিজেপি-সহ এণডিএ’র শরিকদের।

মহারাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে মরাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে গত কয়েক মাস ধরেই আন্দোলন করছেন মনোজ জারাঙ্গে। তাঁর সেই আন্দোলনে মরাঠিদের ব্যাপক সমর্থন মিলেছে। আন্দোলনের ফলে একনাথ শিন্ডে সরকার চাপেও পড়ে গিয়েছে। মরাঠাদের সংরক্ষণের দাবিতে প্রথমে আমরণ অনশন শুরু করেছিলেন জারাঙ্গে। শেষ পর্যন্ত সরকারের তরফে দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তিনি।

কিন্তু তার পরেও মরাঠা সংরক্ষণ নিয়ে স্পষ্ট কোনও অবস্থান নিতে পারেনি মহাজ্যুতি সরকার। এমনকি আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। আর তাতেই চটেছেন জারাঙ্গে। এদিন সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্র দফতর (রাজ্যে স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ) ক্ষমতার অপপ্রয়োগ করছে। সংরক্ষণের দাবিতে আন্দোলনকরা কর্মীদের বিরুদ্ধে নানা মামলা দিয়েছে। মহাজ্যুতি সরকারকে এবারের ভোটে উচিত শিক্ষা দেব। মরাঠাদের আত্মাভ্যিমান কতটা তা বুঝিয়ে দেব। চাপে পড়ে প্রধানমন্ত্রী দু’দিন অন্তর মহারাষ্ট্রে আসছেন। কিন্তু তাতে লাভ হবে না।’

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস