দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে ভয়াবহ ঘটনা। দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহারের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতেই মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পরে আতঙ্ক।  

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩টের দিকে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে   ১৪টি  দমকলের গাড়ি  পাঠানো হয়। আগুনের তীব্রতা ও বীভৎসতা দেখে  স্থানীয়রা বলছেন  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন বলেছেন,  “ভোরবেলা আমরা অগ্নিকাণ্ড সম্পর্কে একটি ফোন পাই। দমকলের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।” ডিসিপি জানিয়েছেন চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

আগুন লাগার পর গোটা এলাকা ধেকে যায় কালো ধোঁয়াতে। সেই সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত ফ্ল্যাটগুলোতে আগুন লাগে। উদ্ধার  অভিযান চলার সময়  বহুতল থেকে ১৫ জনের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়।   সামান্য আহত দু’জনকে চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ডিডিএমএ কর্মী, ট্রাফিক কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছিল। দমকল ও পুলিশ এখনও আগুন লাগার কারণ নিশ্চিত করেননি। ডিসিপি  আরও বলেছেন, “আমরা এখনও তদন্ত চালাচ্ছি, কিন্তু ডিএনএ পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা নিহতদের লিঙ্গ নির্ধারণ করতে পারব না। মোট নয়টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। আমরা আরও মৃতদেহের সন্ধান করছি।  অনেকেই শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করছে। তবে আসল কারণ এখনও জানা যায়নি।”   

 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ বেসরকারি নিরাপত্তা রক্ষী

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা