তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে তরমুজ অনেকেরই প্রিয় ফল। শরীর ঠান্ডা রাখা থেকে জলশূন্যতা রোধ হল তরমুজের উপকারিতা অসংখ্য। কিন্তু এই ফল ভুল সময়ে বা ভুল খাবারের সঙ্গে খেলেই হতে পারে বিপদ। পেট ফাঁপা, বদহজম, গ্যাস, সংক্রমণ সবই বাড়তে পারে অসতর্কতায়। তাই তরমুজ খাওয়ার আগে জেনে নিন কোন খাবারের সঙ্গে এটি একেবারেই খাওয়া উচিত নয়। 

গ্রীষ্মকাল মানেই তরমুজের মরশুম। প্রায় ৯৫ শতাংশ জলসমৃদ্ধ এই ফল শরীরকে হাইড্রেটেড রাখে, ক্লান্তি কমায় এবং তাৎক্ষণিক এনার্জি দেয়। পাশাপাশি তরমুজে রয়েছে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবার, যা শরীরের জন্য উপকারী। তবে বিশেষজ্ঞদের মতে, তরমুজ যতটা উপকারী, ভুলভাবে খেলে ততটাই সমস্যার কারণ হতে পারে। সম্প্রতি মুম্বইয়ের এক মর্মান্তিক ঘটনায় তরমুজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় তদন্তে জানা যায়, তারা বিরিয়ানি খাওয়ার পরে তরমুজ খেয়েছিলেন। যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ তদন্তসাপেক্ষ, তবুও ভারী খাবারের পর তরমুজ খাওয়ার অভ্যাস নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

তরমুজের সঙ্গে কোন খাবার খাবেন না?

১. উচ্চ প্রোটিনযুক্ত খাবার: মুরগির মাংস, মাছ, ডিম, পনির বা ভারী প্রোটিনজাত খাবারের সঙ্গে তরমুজ খাওয়া ঠিক নয়। তরমুজ দ্রুত হজম হয়, কিন্তু প্রোটিন ভাঙতে বেশি সময় লাগে। ফলে পেটে গ্যাস, ফাঁপা ভাব, বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

২. দই ও দুগ্ধজাত খাবার: তরমুজের জলীয় অংশ বেশি হওয়ায় পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যায়। এর ফলে দই, দুধ, পনির বা অন্যান্য দুগ্ধজাত খাবার হজমে সমস্যা হতে পারে। এতে অম্বল, অস্বস্তি বা পেট খারাপ হতে পারে।

৩. টক ফল: কমলালেবু, পাতিলেবু, মিষ্টি লেবু বা অন্য টক ফলের সঙ্গে তরমুজ খাওয়া এড়িয়ে চলুন। দুই ধরনের ফল একসঙ্গে খেলে হজমের গোলমাল, অস্বস্তি ও গ্যাসের সমস্যা বাড়তে পারে।

৪. ভারী খাবারের পরপরই: বিরিয়ানি, ভাজাভুজি বা তেলমশলাযুক্ত খাবার খাওয়ার পরপরই তরমুজ খাওয়া উচিত নয়। এতে হজমে চাপ পড়ে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে।

৫. তরমুজ খাওয়ার পর অতিরিক্ত জল: অনেকে তরমুজ খেয়ে সঙ্গে সঙ্গে জল পান করেন। বিশেষজ্ঞদের মতে, এতে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। কারণ তরমুজ নিজেই জলসমৃদ্ধ ফল।

বিশেষজ্ঞদের মতে, সকাল বা দিনের বেলায় তরমুজ খাওয়া সবচেয়ে ভালো। সন্ধ্যা বা রাতে তরমুজ খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়, বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে। অনেকে অর্ধেক তরমুজ কেটে ফ্রিজে রেখে দেন। সাধারণত ১-২ দিন ফ্রিজে রাখা যেতে পারে। তবে বেশি দিন রাখলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। কাটা তরমুজ দীর্ঘক্ষণ বাইরে রাখা উচিত নয়। সালমোনেলা বা ই. কোলাইয়ের মতো জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। মনে রাখবেন তরমুজ খুবই স্বাস্থ্যকর ফল, তবে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিক খাবারের সঙ্গে খেলে তবেই উপকার পাওয়া যায়। যাদের হজমশক্তি দুর্বল, তারা বিশেষ সতর্ক থাকুন। গরমে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা