ভয়াবহ দুর্ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে, ট্রাকের ধাক্কায় মৃত ৬ বাসযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন বাসযাত্রী। শনিবার ভোররাতে প্রায় তিনটে নাগাদ এক্সপ্রেস এর ৮৮ নম্বর মাইলস্টোনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানপুর থেকে দিল্লিগামী একটি স্লিপার কোচ বাস যাত্রীদের শৌচকর্মের জন্য রাস্তার ধারে কিছু সময়ের জন্য দাঁড়ায়। সেই সময় কয়েক জন ছাত্রী বাস থেকে নেমে সামনের দিকে দাঁড়িয়েছিলেন। হঠাৎই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠে যায়। প্রবল ধাক্কায় ঘটনাস্থলেই ৬ জন যাত্রীর মৃত্যু হয়। আরও এক জন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: এখনও ২২ লাখের শুনানি বাকি, চূড়ান্ত তালিকা সময়ে বেরোবে তো? শেষ দিনে উঠছে প্রশ্ন

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রাকটির গতি অত্যন্ত বেশি ছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটায়। ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ও আহতদের পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য যমুনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?