ফিরল ২৬/১১-র স্মৃতি, মহারাষ্ট্রে ব্যস্ত জনপথে গুলির লড়াই

২৬/১১-র স্মৃতি ফিরল মহারাষ্ট্রে। মানুষকে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে একদল যুবক। প্রাণভয়ে লুকোচ্ছেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : ২৬/১১-র স্মৃতি ফিরল মহারাষ্ট্রে। মানুষকে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে একদল যুবক। প্রাণভয়ে লুকোচ্ছেন সাধারণ মানুষ। মহারাষ্ট্রের অমম্বরনাথে এই ঘটনাটি ঘটে। যদিও এই গুলি চালানোয় হতাহতের কোনও খবর নেই। কাউকে গ্রেফতারও করা যায়নি।

পুলিশ জানিয়েছে,  ষাঁড়ের লড়াইকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত।  লড়াই চলাকালীন দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। নিমেষে তা বড় আকার নেয়। দু’জনই নিজের লোক ডেকে আনেন। এরপরই এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। প্রায় ১৫-২০ রাউন্ড গুলি চলে বলে পুলিশের অনুমান। সেই সময়ে ওই এলাকায় অনেকেই চলাফেরা করছিলেন। গুলি চালানোর আওয়াজ শুনে প্রাণভয়ে সকলে দৌঁড়াতে শুরু করেন। কেউ কেউ গাড়ির তলায় লুকিয়ে যান। ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও  স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে শিবাজীনগর থানার পুলিশ। পুলিশের দাবি, প্রথমে ষাঁড়ের রেসকে ঘিরে দুই ব্যক্তির মধ্যে বিবাদ হয়। সেখান থেকেই বচসার সূত্রপাত। তখনই এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করে। সিনেমার কায়দায়, গাড়ি করে এসে একের পর এক গুলি চালাতে শুরু করে তারা।

এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। কী করে ওই যুবকদের হাতে এত অস্ত্র এল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সাধারণ মানুষকে দৌঁড়ে পালাতে দেখা গিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার