সোয়েটার–টুপি পরে শীতের রাতে ধর্নায় তৃণমূল সাংসদরা, মনরেগায় মহাত্মার নাম মোছার প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লোকসভায় পাশ হয়েছে ‘জি রাম জি’ বিল। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে দিয়ে মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পায় নতুন বিলটি। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তাঁদের কথায়, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে ‘রামনাম’ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধরনায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে–সহ বিরোধী সাংসদরা। জাঁকিয়ে শীতের মধ্যেই সারারাত পুরনো সংসদ ভবনের সিঁড়িতে ধর্না দিলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালেও এই ধর্না চলছে। মহাত্মা গান্ধী এবং বাঙালিকে অপমানের প্রতিবাদে আগামী ১২ ঘণ্টা এই ধর্না চালানো হবে বলে জানান তাঁরা।

এদিকে সংসদে ‘দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি–জি রাম জি বিল ২০২৫’ পাশের জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং। তখনই বিরোধী সাংসদরা প্রতিবাদে ফেটে পড়েন। গান্ধীজির গ্রাম স্বরাজের ছবি হাতে তাঁরা ওয়ালে নেমে সোচ্চার হন। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট নারেগা! রামজি বিল ওয়াপস লো! মোদি সরকার হায় হায়!’ বিলের কপি ছিড়ে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। ধর্নাস্থলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর ছবি। আর সংসদের সামনে বসে থাকেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, দোলা সেন, সাকেত গোখলেরা। জাঁকিয়ে ঠান্ডা ঠেকাতে শাল জড়িয়ে মাথায় টুপি, গায়ে সোয়েটার দিয়ে চলে প্রতিবাদ।

অন্যদিকে মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেছিলেন শিবরাজ চৌহান। প্রস্তাবিত এই বিলে ১০০ দিনের কাজের পরিমাণ বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আজ, শুক্রবার ভোর ৫টায় ধর্নাস্থল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সেখানে তিনি বলেন, ‘সাংসদের সিঁড়িতে আমাদের ধর্না কর্মসূচি চলছে। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান আমরা মেনে নেব না। মহাত্মা গান্ধী অমর রহে।’ আগে রাজ্যের চাহিদা অনুযায়ী, এই প্রকল্পে বরাদ্দ করা হত। এবার থেকে কেন্দ্রীয় সরকার ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। সুতরাং সাধারণ শ্রমিকরা ১০০ দিনের কাজ পাবেনই তেমন কোনও নিশ্চয়তা নেই।

এছাড়া শাসক এবং বিরোধী মিলিয়ে মোট ৯৮ জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। বিতর্ক চলে মাঝরাত পেরিয়ে। রাত ১টা ৩৫ মিনিটে অধিবেশন মূলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার এই বিল নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিপুল বিরোধিতার মধ্যেই দুপুরে লোকসভায় এবং মাঝরাতে রাজ্যসভায় বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। এই ঘটনার প্রেক্ষিতে সাংসদ সাগরিকার কথায়, ‘বিরোধীদের সঙ্গে কোনও পরামর্শ করা হচ্ছে না। বৈঠকে ডাকা হচ্ছে না। শুধু একের পর এক বিল বুলডোজার কায়দায় ঠেলে পাশ করিয়ে দেওয়া হচ্ছে। মোদী সরকার দ্বিতীয়বার মহাত্মা গান্ধীকে হত্যা করল।’

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান