পরপর বিমান উড়িয়ে দেওয়ার হুমকি, আটক ১৭ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গল এবং বুধবার ধরে পরপর বিমান উড়িয়ে দেওয়ার হুমকির জেরে থরহরি কম্প শুরু হয়েছিল বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকদের মধ্যে। গত দু’দিনে বোমাতঙ্কের কারণে অন্তত ১০টি উড়ান (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) পরিষেবা বিঘ্নিত হয়েছিল। যদিও সব হুমকিই ভুয়ো ছিল বলে জানা গিয়েছিল। এবার পরপর বিমান উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও থেকে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে মুম্বই পুলিশ। জেরার মুখে আটক কিশোর জানিয়েছে, এক বন্ধুর সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল তার। ওই বন্ধুকে ফাঁসাতেই বিমান ওড়ানোর হুমকি দিয়েছে। কিশোরের পাশাপাশি তার বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রথম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পায় এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে শিকাগোগামী উড়ান। ওই উড়ানে ২১১ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশে বোমা থাকার খবর পেয়েই তড়িঘড়ি বিমানটিকে কানাডার দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং কানাডার এক প্রত্যন্ত রানওয়েতে অবতরণ করে বিমানটি। যদিও তন্নতন্ন করে খুঁজেও বিমান থেকে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। এর পরে গত ৪৮ ঘণ্টায় জয়পুর থেকে অযোধ্যা হয়ে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ান, দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেট উড়ান, বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের উড়ান, সৌদি আরবের দাম্মাম থেকে লখনউগামী ইন্ডিগোর উড়ান, অমৃতসর থেকে দেহরাদুনগামী অ্যালায়েন্স এয়ার এবং মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।

ওই হুমকির কারণে বিমানগুলি গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথেই কোথাও না কোথাও জরুরি অবতরণ করছে। এতে উড়ান সংস্থাগুলিকে যেমন লোকসানের মুখে পড়তে হয়েছে, তেমনই ওই সব বিমানে থাকা যাত্রীরাও হেনস্থার শিকার হয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যতগুলি হুমকি এসেছে, তার মধ্যে ৭টি করা হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে। তদন্তে নেমেই মুম্বই পুলিশ জানতে পারে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁওয়ের বাসিন্দা এক ব্যক্তি ওই হুমকি দিয়েছে। এর পরেই জিজ্ঞাসাবাদের জন্য ১৭ বছর বয়সী কিশোর ও তার বাবাকে ডেকে পাঠায় পুলিশ।

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু