গুজরাত দাঙ্গায় মোদিকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

মোদিকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন গুজরাত দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের (President Poll) আগেই বড়সড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। গুজরাত দাঙ্গা (Gujrat Riots) মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির (Ehshan Jafri) স্ত্রী জাকিয়া জাফরির (Jakia Jafri) আরজি শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Apex Court)। বিচারপতি এএম খানউইলকর (Justice A M Khanwilkar), বিচারপতি দীনেশ মাহেশ্বরী (Justice Dinesh Maheswari) ও বিচারপতি সি টি রবিকুমারের (Justice C T Ravikumar) বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের (সিট) সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন। আবেদনকারীর দায়ের করা আর্জির কোনও সারবত্তা নেই বলেও জানিয়ে দিয়েছেন।

২০০২ সালে গুজরাত দাঙ্গার (Gujrat Riots) সময়ে গুলবার্গ সোসাইটিতে (Gulberg Society) হামলা চালায় কয়েকশো সশস্ত্র গেরুয়া গুণ্ডা। মুসলিম অধ্যুষিত এলাকায় ঢুকে মেয়েদের ঘর থেকে টেনে বের করে ধর্ষণ করে খুন করার পাশাপাশি নৃশংস হত্যালীলা চালায়। ওই হামলাতে প্রাণ হারান প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। অভিযোগ ওঠে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী (Gujrat Cm) নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্দেশেই দাঙ্গা সংগঠিত হয়েছিল। গোটা রাজ্য জুড়ে মুসলিম নিধনের সময়ে পুলিশ এমনকী সেনাকেও নিস্কিয় করে রেখেছিলেন তিনি।

গুজরাত দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্ট নিয়োজিত বিশেষ তদন্তকারী দল (SIT) অবশ্য তাদের রিপোর্টে নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয়। সিটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি (Jakia Jafri)। দীর্ঘদিন ধরে ওই মামলার শুনানি চলে। গত বছরের ৯ ডিসেম্বর ম্যারাথন শুনানির পরে আদালত রায়দান স্থগিত রাখে। সাত মাস বাদে এদিন মামলার রায় দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিটের ক্লিনচিটের সিদ্ধান্তই বহাল রেখেছে শীর্ষ আদালত।

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের