‘ট্রাম্পকে ভয় পান মোদি’, দ্বারভাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, দ্বারভাঙা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বঘোষিত ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ফের খোঁচা দিলেন রাহুল গান্ধি। বুধবার (২৯ অক্টোবর) দ্বারভাঙায় মহাজোটের প্রার্থীদের হয়ে এক প্রচার সভায় তিনি বলেন, ‘মুখে যতই বলুন না কেন ৫৬ ইঞ্চি ছাতি, আসলে অপারেশনের সিঁদুরের পরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার বার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ‘তিনিই মোদিকে বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করিয়েছেন। একাধিক দেশের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প ওই কথা বলেছেন। কিন্তু তার কোনও প্রতিবাদ জানাননি ৫৬ ইঞ্চির ছাতির মালিক মোদিজি। একবারও বলার হিম্ম‍ৎ দেখাননি ট্রাম্প মিথ্যা বলছেন। আসলে কিছু বলার দম নেই মোদিজির।’ নিজের ঠাকুরমা ইন্দিরা গান্ধির বীরত্বের কথা তুলে ধরে রাহুল বলেন, ‘অথচ একাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের উপরেই ইন্দিরাজি বলেছিলেন, ‘আমরা আপনাকে ভয় পাই না। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন।’

দ্বারভাঙার সভায় দিল্লির যমুনা নদীর জলের দূষণ নিয়েও প্রধানমন্ত্রীকে বিঁধেছেন রাহুল। খানিকটা শ্লেষের সুরে তিনি বলেন, ‘একদিকে এক রাশ নোংরা নিয়ে বয়ে চলেছে যমুনা নদী, অন্যদিকে মোদিজির জন্য পাইপে পরিষ্কার জল ভরা হয়েছিল। সব নাটক চলছে। আসলে এ দেশে ধনীর জন্য পরিস্কার জল, আর গরিবের জন্য দূষিত জল। এটাই আসল ভারত।’

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মোদির ছুটে যাওআ নিয়েও ব্যঙ্গ করেছেন রাহুল। তাঁর কথায়, ‘আম্বানিদের বিয়েতে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নিমন্ত্রণ থাকলেও আমি যাইনি। আম্বানি আর আদানিদের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ। মোদিজি গলা ফুলিয়ে দাবি করছেন, তিনি সস্তায় ইন্টারনেট দিচ্ছেন। কিন্তু ফায়দা কার হচ্ছে? জিও-র মালিকের। জিও-র মালিক কে? মুকেশ আম্বানি।’

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর