পাঠ্যবই প্রণয়নের দায়িত্ব পেলেন মোদি ‘আজ্ঞাবহ’ সুধা মুর্তি, শঙ্কর মহাদেবনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। মোদি আমলে ছাত্রদের পাঠ্যবইয়ের সিলেবাস তৈরি করবেন গায়ক শঙ্কর মহাদেবন ও সুধা মুর্তিরা। সেই দায়িত্ব খোদ এনসিইআরটি তাঁদের হাতে তুলে দিয়েছে।

দেশের পাঠ্যবই থেকে গণতন্ত্র, ইতিহাস, ইকবালের বিষয়টি উঠে যেতেই মুখ ফিরিয়ে নিয়েছেন ইতিহাসবিদ ও শিক্ষাবিদরা। এই পরিস্থিতিতে মোদি ভজনাকারী ব্যক্তিদের পাঠ্যবই প্রণয়নের দায়িত্বভার তুলে দিল এনসিইআরটি।

এবার তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সিলেবাস তৈরি করবেন গায়ক শঙ্কর মহাদেবন, ইনফোসিস ফাউণ্ডেশনের সভাপতি সুধা মুর্তিরা। প্রধানমন্ত্রী আর্থিক উপাদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয়, সদস্য সঞ্জীব সান্যাল ও আরএসএস-এর অন্যতম ঘনিষ্ঠ চামু কৃষ্ণ শাস্ত্রী এই এনসিইআরটি-র সিলেবাস তৈরির দায়িত্ব সঁপে দেওয়া হল।

এনসিইআরটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম তৈরি করার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের বেশ কিছু বিষয় পরিবর্তন করতে চাইছে। এই কারণে ১৮০০ জন বিজ্ঞানী, ৩৩ জন রাষ্ট্রবিজ্ঞানী মুখ ফিরিয়ে নিয়েছেন এনসিইআরটির থেকে। কেউ, কেউ আবার চিঠি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের নাম যেন উপদেষ্টা কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। নতুন করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান রচনা করতে চাইছে এনসিইআরটি। এটি ইতিহাসবিদ ও শিক্ষাবিদদের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় শিক্ষা যোজনা ও প্রশাসন কর্তৃপক্ষের চ্যান্সেলর মহেশ চন্দ্র পন্থকে ১৯ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেই কমিটির নাম দেওয়া হয়েছে এনসিটিসি। এনসিইআরটি-র তৈরি করা এই প্যানেল নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক দানা বেঁধেছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ