‘১৫ বছরের মধ্যে গড়ে উঠবে অখণ্ড ভারত’, ফের হুঙ্কার মোহন ভাগবতের

ভারতের উত্থানের জন্য যে সনাতন ধর্মের তথা হিন্দুত্ববাদীদের উত্থান প্রয়োজন, তাও স্মরণ করিয়ে দিয়েছেন সঙ্ঘপ্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: আগামী ১৫ বছরের মধ্যে নির্মাণ হবে অখণ্ড ভারত। আর সেই অখণ্ড ভারত গড়ার পথে যারা বাধা দেবেন তারা ধুলোয় মিশে যাবেন। বৃহস্পতিবার হরিদ্বারে এক অনুষ্ঠানে এই হুঙ্কার ছেড়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান তথা সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ভারতের উত্থানের জন্য যে সনাতন ধর্মের তথা হিন্দুত্ববাদীদের উত্থান প্রয়োজন, তাও স্মরণ করিয়ে দিয়েছেন সঙ্ঘপ্রধান। যদিও ভাগবতের মন্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।

এক সময়ে প্রাচীন ভারতবর্ষের অন্তর্গত ছিল তিব্বত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তান বাংলাদেশ ও থাইল্যান্ড। ওই দেশগুলিকে ফের একই ছাতার তলায় নিয়ে এসে হিন্দু রাষ্ট্র গড়ে তোলা সঙ্ঘের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন ছিল। সঙ্ঘের প্রচারকরা মনে করেন, পূর্বসূরিদের ওই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই। কেন্দ্রে মোদি সরকার আসীন হওয়ার পরে নতুন করে অখণ্ড ভারতের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন সঙ্ঘের পদাধিকারী ও প্রচারকরা। হিন্দুত্বের আবেগকে সুড়সুড়ি দিয়ে প্রথমে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার এজেন্ডা নিয়ে চলছেন তাঁরা।

এদিন হরিদ্বারে এক অনুষ্ঠানে ফের অখণ্ড ভারতের গান গেয়েছেন সঙ্ঘ প্রধান। তাঁর কথায়, ‘এক হাজার বছর ধরে সনাতন ধর্মকে মুছে ফেলার চেষ্টা চলেছে। কিন্তু সনাতন ধর্ম মুছে ফেলা যায়নি। উল্টে যাঁরা সনাতন ধর্ম মুছে ফেলার চেষ্টা করেছেন তাঁরাই মুছে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ-ঋষি অরবিন্দরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন। আমাদের সাধু-সন্ন্যাসী থেকে জ্যোতিষীরাও বলছেন আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ফের অখণ্ড ভারত নির্মাণ হবে। আমি বলছি, যদি হিন্দুরা ঘুমিয়ে না থাকেন, যদি তাঁরা জেগে ওঠেন তাহলে আগামী ১৫ বছরের মধ্যেই অখণ্ড ভারত তৈরি হবে। আমরা প্রত্যেকেই তা নিজের চোখে দেখতে পাব। দেশের প্রয়োজনে আজ ধর্মের বেশী করে প্রয়োজন। ধর্মের উত্থান হলেই ভারতের উত্থান হবে।’

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে