মন্দিরে ঢুকে হনুমানজির প্রসাদ খাচ্ছে এক বাঁদর, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তির জোয়ার উঠল নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে হনুমানজিকে(Hanuman Ji) ভগবান হিসেবে পুজো করা হয়। রাম(Shri Ram) ভক্তদের কাছেও বিশেষভাবে আরাধ্য হন বজরঙ্গবলী। এমনকি ভগবান শ্রীরামের মন্দিরে হনুমান কিংবা বাঁদরের উপস্থিতি অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। সম্প্রতি এমনই এক ঘটনা নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মন্দিরে হনুমানজিকে উৎসর্গ করা ফল খাচ্ছে এক বাঁদর। এই ভিডিও দেখে ভক্তিতে ভরে উঠেছে নেটিজেনদের মন।

আরও পড়ুনঃ ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর বাইশের ফুটবলার

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নাম না জানা হনুমানজির মন্দিরে প্রবেশ করেছে এক বাঁদর। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সে নিজে থেকেই ভগবানকে উৎসর্গ করা ফল খেতে শুরু করে। খুব শান্তভাবে বসে নিজের খেয়ালে পেয়ারা খাচ্ছিল ওই বাঁদর। এই ঘটনা দেখামাত্রই বিষয়টি ক্যামেরাবন্দি করা শুরু করেন স্থানীয়রা। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

এরপর স্থানীয়রা ওই বাঁদরটিকে ভগবানের অবতার বলে মনে করতে শুরু করে। মন্দিরের পুরোহিত বাঁদরটিকে যত্ন করা শুরু করেন এবং ফল ও ফুল দিয়ে পুজো করা শুরু করেন। এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই এই ঘটনাকে অত্যাশ্চর্য বলে অ্যাখ্যা দিয়েছেন‌। আবার অনেকেই জয় হনুমান বা জয় শ্রীরামের মতো কমেন্ট করেছেন।

আরও পড়ুনঃ ভুয়ো‌ পুলিশ সেজে কিস্তিমাত প্রতারকদের, ডিজিটাল গ্রেফতারের শিকার হয়ে ৪.১২ কোটি খোয়ালেন মহিলা

জানা গিয়েছে, ওই মন্দিরে বাঁদরটির আগমনের পর তাকে সেখানেই সযত্নে পালন করছেন এলাকাবাসীরা। এমনকি ওই মন্দিরের মধ্যেই দিনের বেশিরভাগ সময়টা কাটাতে পছন্দ ওই বাঁদর। মন্দিরে আসা ভক্তরা তাঁর জন্যও ফল আনেন। কখনও গদা হাতে, আবার কখনও বা সুন্দর পোশাকে ক্যামেরাবন্দি হতেও দেখা গেছে ওই বাঁদরকে।

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির