বেশি চালাকি না করে যথাযথ উত্তর দিন: মোরবির ঘটনায় মুখ্যসচিবকে হাইকোর্ট

মুখ্যসচিবের মুখ কাঁচুমাচু

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: মোরবি সেতু দুর্ঘটনায় গুজরাত সরকারকে তুলোধনা করল হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে মুখ্যসচিবের উদ্দেশ্যে প্রধান বিচারপতি অরবিন্দ কুমার বলেন,  আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে, এই এজলাস আপনার থেকে সেই প্রশ্নের যথাযথ উত্তর শুনতে চায়। কোনওরকম চালাকি না করে যা জানতে চাওয়া হচ্ছে, তার জবাব দিন। প্রধান বিচারপতির ধমক খেয়ে মুখ্যসচিবের মুখ কার্যত বাংলার পাঁচ হয়ে গিয়েছিল।

দ্ব্যর্থহীন ভাষায় প্রধান বিচারপতি বলেছেন,  সেতু দুর্ঘটনার পর পুরসভার যে ভূমিকা নেওয়ার কথা ছিল,  পুরসভা সেই ভূমিকা নিতে  চূডা়ন্ত ব্যর্থ হয়েছে। কেন এরকম একটি গুরুত্বপূর্ণ সেতু মেরামতির জন্য দরপত্র ডাকা হয়নি?  গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারের কাজ সম্পর্কে মাত্র দেড় পাতা খরচ করা হয়েছে?   দরপত্র না ডেকেই কোন যুক্তিতে ওরেভাকে সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হল?  আর দেওয়া হল এমন একটি সংস্থাকে যে সংস্থা মূলত ঘড়ি মেরামতির কাজ করে।  আমাদের কাছে এই সেতু সংক্রান্ত যে সব নথি জমা পড়েছে, তাতে দেখা গিয়েছে সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ আগেই শেষ হয়ে যায়। তারপর আর চুক্তি নবীকরণ করা হয়নি। তারপরেও কেন ওরেভাকে সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির এজলাস রাজ্য সরকারকে ঘুরিয়ে বুঝিয়ে দিলেন,  রাজ্য সরকার গা বাঁচানোর চেষ্টা করলেও আদালত সরকারকে ছেড়ে দেবে না। আদালতের কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মুখ্যসচিব। 

আরও পড়ুন মোরবি সেতু দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর