Loading live market data...
Loading active stocks...
Connecting...

আরএসএস নেতা খুনে জড়িত কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার দক্ষিণ আফ্রিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দক্ষিণ আফ্রিকা থেকে গ্রেফতার করা হয়েছে কর্নাটকের আরএসএস নেতা রুদ্রেশের খুনে জড়িত কুখ্যাত গ্যাং স্টার মহম্মদ ঘাউস নিয়াজিকে। ধৃতকে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা থেকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি মুম্বই নিয়ে যাওয়া হবে নিয়াজিকে। সেখানেই চলবে তার বিচার।

শনিবার এনআইএ সূত্রে জানা গিয়েছে, ‘২০১৮ সালে বেঙ্গালুরুতে খুন হয়েছিলেন আরএসএস নেতা রুদ্রেশ। ওই খুনে নাম জড়ায় কট্টরবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) নেতা মহম্মদ ঘাউস নিয়াজির। হত্যাকাণ্ডের পরেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। তার পর ডেরা পাল্টে একের পর এক দেশে ঘাঁটি গাড়েন। রুদ্রেশের খুনের তদন্তভার পিএফআই নেতার সন্ধানের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এনআইএ।

দীর্ঘদিন ধরেই নিয়াজির গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখছিল গুজরাতের সন্ত্রাস দমন শাখা এবং এনআইএ। শেষ পর্যন্ত গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে খবর পৌঁছয় দক্ষিণ আফ্রিকায় ডেরা বেঁধেছেন নিয়াজি। সঙ্গে সঙ্গেই ওই তথ্য জানিয়ে দেওয়া হয় এনআইএ’কে। সেই তথ্যের ভিত্তিতেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে ‘পলাতক’ নিয়াজিকে পাকড়াও করেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা