ভয়ঙ্কর! ৭ বছরের মেয়েকে তিনতলা থেকে ছুড়ে ফেললেন মা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ও অমানবিক ঘটনা! মা যার কাছে সন্তান সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে সেই মায়ের বিরুদ্ধে উঠেছে ভয়ানক অভিযোগ। হায়দরাবাদে মালকাজগিরিতে একটি আবাসিক ভবনের তিনতলা থেকে এক মহিলা তাঁর সাত বছরের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই খবর সামনে আসার আসার পরেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। একজন মা হয়ে নিজের সন্তানের সঙ্গে কীভাবে এই কাজ করলেন তা ভাবলেই অনেকে শিউড়ে উঠেছেন।

পুলিশ জানিয়েছে, মোনালিসা নামে ওই মহিলা মঙ্গলবার তার মেয়ে শ্যারন মেরিকে তিনতলা ভবন থেকে ফেলে দেন। শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গান্ধি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও  নাবালিকার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মালকাজগিরি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মেয়েটির মৃত্যু সন্দেহজনক বলে মনে করে তারা একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: অষ্টম শ্রেণির ছাত্রীটি স্কুলে আসছিল না, প্রিন্সিপাল খোঁজ নিয়ে পেলেন কঠিন বাস্তবের, নিলেন বড় উদ্যোগ

প্রাথমিক তদন্তে  পুলিশ মনে করছে নাবালিকাকে ইচ্ছাকৃতভাবে ভবনের তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশ মামলার সকল দিক তদন্ত করছে। তবে একজন মা হয়ে মেয়ের সঙ্গে কেন এমন কাণ্ড ঘটালেন তা বুঝে উঠতে পারছেন না অনেকে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আধিকারকরা জানিয়েছেন, ঘটনার কারণ এবং পরিস্থিতি নির্ধারণের জন্য পরিবারের সদস্য এবং পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত কাজ তা জানার জন্য নাবালিকার মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা