অষ্টম শ্রেণির ছাত্রীটি স্কুলে আসছিল না, প্রিন্সিপাল খোঁজ নিয়ে পেলেন কঠিন বাস্তবের, নিলেন বড় উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একটি উদাহরণ তৈরি করার মতো ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় যা এখন রীতিমতো চর্চিত বিষয় হয়ে উঠেছে। অষ্টম শ্রেণির ছাত্রী স্কুলে আসছিল না বেশ কয়েকদিন। এই ঘটনা লক্ষ্য করেছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। তারপর খোঁজখবর করতে শুরু করেন। কেন ওই ছাত্রী স্কুলে আসছে না। তখন তিনি জানতে পারেন এক হৃদয়বিদারক ঘটনা। তারপরই নিজে উদ্যোগ নিয়ে স্কুলে ফিরিয়ে আনেন ওই অষ্টম শ্রেণির ছাত্রীকে। আর সেটাই ওই ছাত্রীর জীবনে শিক্ষার আলো জ্বেলে দিল। শিক্ষক–শিক্ষিকারা সমাজ গড়ার কারিগর। আর সেটাই খুব সুচারুভাবে করলেন ওই প্রিন্সিপাল বলে মনে করা হচ্ছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এদিকে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ১৫ দিন ধরে আসছিল না। এটাই চোখে পড়ে স্কুলের প্রিন্সিপালের। তখনই অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজে খোঁজ নেওয়া শুরু করলেন। কিছু খবর পেয়েই স্কুলের প্রিন্সিপাল নিজেই চলে গেলেন ওই অষ্টম শ্রেণির ছাত্রীর গ্রামে। আর সেখানে গিয়ে রীতিমতো চোখ কপালে উঠে যায় প্রিন্সিপালের। কারণ তিনি গিয়ে দেখেন ওই ছাত্রী চাষের জমিতে কাজ করছে। আর সেখানে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। যেখানে ওই ছাত্রীর এখন পড়াশোনা করার কথা সেখানে সে কিনা চাষের জমিতে কাজ করছে। এটাই তাঁকে চমকে দেয়।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনা দেখে অষ্টম শ্রেণির ছাত্রীর কাছে যান প্রিন্সিপাল। আর জিজ্ঞাসা করেন, কেন সে স্কুলে আসছে না?‌ জবাব পেয়ে চোখে জল চলে এল প্রিন্সিপালের। পরিবারের সঙ্গেও কথা বলে প্রিন্সিপাল জানতে পারেন, পড়াশোনার জন্য ৫০০ টাকা খরচ করার মতো সামর্থ্য নেই তাঁদের। যেটা ওই স্কুলের ফি। সেটা দিতে অপারগ হওয়ায় চাষবাসের কাজে লাগানো হয়েছে ছাত্রীকে। যখন প্রিন্সিপাল কথা বলছিলেন এবং জানতে পারছিলেন কত কঠিন পথ বেয়ে জীবন নির্ধারণ করতে হয় ওই ছাত্রীর পরিবারকে তখন কেউ ভিডিও তোলেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে দেশের নানা প্রান্তে এটাই বাস্তব ছবি। শিক্ষার ইচ্ছা থাকলেও আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায়।

আর কী জানা যাচ্ছে?‌ গোটা বিষয়টি শুনে স্কুলের প্রিন্সিপাল ওই ছাত্রীকে নিশ্চিত করেন তার পড়াশোনার ক্ষেত্রে অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। তৎক্ষনাৎ স্কুলে বাকি থাকা ওই ছাত্রীর সমস্ত ফি দিয়ে দেন তিনি। আর স্কুলে ফিরে আসার রাস্তা তৈরি করে দেন। ওই ছাত্রীকে উৎসাহিত করেন প্রিন্সিপাল যাতে টাকা দিতে না পারা নিয়ে যেন ভয় না পায় অষ্টম শ্রেণির ছাত্রীটি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলেই প্রিন্সিপালের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রীটিকে আশীর্বাদ করেন যাতে অনেক বড় হয়।

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অভিনেত্রী অঞ্জলি আনন্দের

কিছুটা স্বস্তিতে অভিষেকের আপ্ত সহায়ক, সুপ্রিম কোর্টে বহাল সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০