দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: গুণধর বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি জানিয়েছিল মেয়ে। বাবার নতুন সংসার পাতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে! আর সেই কাঁটা সরিয়ে ফেলতেই ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড। মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন বাবা। কিন্তু সেই সিদ্ধান্তে আপত্তি ছিল দুই মেয়ের। অভিযোগ, এই বিরোধের জেরেই নিজের ২০ বছরের মেয়েকে বিষ মেশানো চিকেন বিরিয়ানির খাইয়ে শ্বাসরোধ করে খুন করেছেন বাবা। প্রথমে ঘটনাটিকে খাবারে বিষক্রিয়ায় মৃত্যু বলে দেখানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আসে চাঞ্চল্যকর তথ্য। মুম্বইয়ের ওয়াডালার এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত ঘিরে পারিবারিক অশান্তিই কি শেষ পর্যন্ত এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম শরিফ রাজা হুসেন খান। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি। মুম্বইয়ের ওয়াডালা পূর্বের মাদোনা কলোনি এলাকায় তিন সন্তানকে নিয়ে থাকতেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে ক্যানসারে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এর পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তাঁর দুই মেয়ে এই সিদ্ধান্তে রাজি হয়নি। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হত বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, গত ২ অক্টোবর দুই মেয়ের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরেন শরিফ। অভিযোগ, সেই খাবারেই বিষ মেশানো হয়েছিল। বিরিয়ানি খাওয়ার পর দুই বোন বাড়ির ছাদে ঘুমোতে যান। পরে ছোট মেয়ে নুজহত তার মাসির বাড়ি চলে যায়। তদন্তকারীদের অনুমান, সে বাড়িতে থাকলে তারও বিপদ হতে পারত। পরের দিন ভোরে শরিফ পরিবারের আত্মীয়দের জানান, রিফত অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

প্রথমে খাবারে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও চিকিৎসকেরা রিফতের গলায় দাগ দেখতে পান। ময়নাতদন্তে শ্বাসরোধ এবং গলায় দাগের চিহ্ন মেলে বলে পুলিশ জানিয়েছে, এর পরই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশের দাবি, ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে শরিফকে গ্রেফতার করা হয়েছে। বিরিয়ানিতে বিষ মেশানো হয়েছিল কি না, ঘটনার পিছনে অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম