মুম্বইয়ের মেয়র পদে বসবেন মহিলা কাউন্সিলর, লটারি নিয়ে তুঙ্গে কাজিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের ‘মেয়র ‘ পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। ১৫ জানুয়ারি হওয়া হাই  ভোল্টেজ বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচনের পর, নগর উন্নয়ন বিভাগ বৃহস্পতিবার মুম্বইয়ের রাজ্য সচিবালয় মেয়র পদের জন্য  লটারির আয়োজন করেছে। মুম্বইয়ের মেয়র পদে বসবেন মহিলা কাউন্সিলর। দেশের বৃহত্তম (জনসংখ্যা এবং বাজেটের নিরিখে) পুরসভারর মেয়র কে হবেন তার লটারি নিয়েই শুরু হয়েছে তুমুল হট্টোগোল।  

বৃহন্মুম্বই পুরসভার মেয়র নির্বাচন নিয়ে টানাপড়েন চলছিলই। আসন্ন মেয়াদের জন্য মুম্বইয়ের মেয়র পদটি আনুষ্ঠানিকভাবে ‘সাধারণ মহিলা’ বিভাগের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই ঘোষণার ফলে ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে  মেয়র নির্বাচনের পক্রিয়া শুরু হবে, যেখানে নবনির্বাচিত ২২৭ জন সদস্য  ভোট দেবেন। এই সপ্তাহের মধ্যে  মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। পৌর কমিশনার শীঘ্রই একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করবেন, তারপরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন। সকলের দৃষ্টি এখন  বিএমসির সদর দপ্তরের দিকে, যেখানে ২৮ জানুয়ারি সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নতুন মেয়র নির্বাচিত হবেন। সূত্রের খবর, মেয়র পদ  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা ইতিমধ্যেই চলছে, যাতে সিদ্ধান্ত নেওয়া যায় যে বিজেপি মেয়র পদটি ধরে রাখবে নাকি প্রথম আড়াই বছরের মেয়াদে শিন্ডে সেনাকে দেবে। 

বিএমসি ভোটের পর এই প্রথম বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। মুম্বইয়ের রাজনৈতিক দৃশ্যপটে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে।  প্রায় তিন দশকের মধ্যে প্রথমবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা বিএমসির উপর থেকে তার নিরঙ্কুশ আধিপত্য হারিয়েছে। ১৬ জানুয়ারি ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুসারে, ৮৯টি আসন নিয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে যার মধ্যে বিজেপির মিত্র শিন্ডে সেনা ২৯টি আসন পেয়েছে।

আরও পড়ুন:  পেটে ভাত জোটে না সিংহ ভাগের, সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন

অন্যদিকে, বিরোধী দলে, শিবসেনা ইউবিটি ৬৫টি আসন এবং এমএনএস ৬টি আসন পেয়েছে, যার ফলে ঠাকরে জোটের সংখ্যা ৭১টিতে পৌঁছেছে।   কংগ্রেস ২৪টি আসন পেয়েছে, যেখানে এআইএমআইএম, এনসিপি ইত্যাদি দলগুলি ১৪টি আসন পেয়েছে।  ২২৭ ওয়ার্ডের বৃহন্মুম্বই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৪টি আসন।  সেখানে মোট ১১৮টি আসন নিয়ে, বিজেপি-শিন্ডে জোট (মহাযুতি) সফলভাবে ১১৪টি সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে, এবার অপেক্ষা মেয়র বেছে নেওয়ার। 

 

 

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!