মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আজ ২৭ অগস্ট শুরু হল গণেশ উৎসব। মহারাষ্ট্রে এই উৎসব পালিত হয় মহাসমারোহে। বলা যয় সারা ভারতে গণপতি বাপ্পার আপ্যায়ণ সবচেয়ে ভালভাবে হয় মুম্বইয়ে। ৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব। তাই মুম্বই পুলিশ শহর ও শহরতলিতে উৎসব যাতে সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা যায় তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ৩৬ জন ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি), ৫১ জন সহকারী কমিশনার অফ পুলিশ (এসিপি), ২,৬৩৭ জন পুলিশ অফিসার এবং ১৪,৪৩০ জন পুলিশ কর্মী নিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পুলিশকর্মীরা মুম্বই জুড়ে বিশাল সমাবেশ, মিছিল এবং প্যান্ডেল পরিচালনার জন্য সর্বক্ষণ দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনী (SRPF) প্লাটুন, কুইক রেসপন্স টিম (QRT), দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট, ডেল্টা ফোর্স, কমব্যাট ইউনিট এবং হোমগার্ড ইউনিটের মতো বিশেষ ইউনিটগুলিকেও কাজে লাগানো হয়েছে। তাদের ভূমিকার মধ্যে থাকবে ভিড় সামলানো, জরুরি অবস্থার সৃষ্টি হলে দ্রুত সামাল দেওয়া এবং ১০ দিনের উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা।

জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল ১০০, ১১২ এবং ১০৩। এই নম্বরগুলিতে ফোন করে সম্মাসরি মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশোৎসব। এর মধ্যে লালবাগচা রাজা, অন্ধেরিচা রাজা এবং খেতওয়াড়ি গণরাজের মতো মণ্ডলগুলিতে লক্ষ লক্ষ ভক্তসমাগম হয়। চলতি বছর প্রচুর ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ জানিয়েছে আইন-শৃঙ্খলা বজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং সন্ত্রাসবিরোধী নজরদারি তাদের অগ্রাধিকার। মুম্বই পুলিশের এই নিরাপত্তা প্রস্তুতি ভক্তদের সুরক্ষা এবং শহর জুড়ে গণপতি বাপ্পার শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করার জন্য দৃষ্টিভঙ্গির সক্রিয় প্রতিফলন ঘটায়।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়