বাংলাদেশে পুশব্যাকের পরও দেশে ফেরা , মুম্বইয়ে আবার গ্রেফতার মহিলা! কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুম্বইয়ে ফের আটক এক বাংলাদেশি নাগরিককে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রায় ছ’মাস আগে যাকে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল, তাকেই আবার মুম্বই পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৬ বছর বয়সি ওই মহিলা -রাবিয়া নাসির মুল্লা-এর আগে মিরা-ভাইয়ান্দর এলাকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং নিয়ম মেনে তাকে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু সাম্প্রতিক যাচাইকরণ অভিযানে দেখা যায়, তিনি আবার ভারতে ফিরে এসে ভিলে পার্লে এলাকায় বসবাস করছেন। বিষয়টি সামনে আসতেই তাকে আটক করা হয় এবং পুনরায় আইনি প্রক্রিয়ায় দেশান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে রাবিয়া দাবি করেন, তিনি প্রায় ২৫ বছর জিজ্ঞাসাবাদে রাবিয়া দাবি করেন, তিনি প্রায় ২৫ বছর মুম্বইয়ে ছিলেন এবং সম্প্রতি বনপথে সীমান্ত পেরিয়ে ফের ভারতে প্রবেশ করেন। যদিও পুলিশ এই দাবির সত্যতা খতিয়ে দেখছে। একইসঙ্গে গত এক মাসে দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে আরও দু’জন বাংলাদেশি নারী-৩৮ বছর বয়সি জুলেখা জামাল শেখ এবং ৩০ বছর বয়সি বিলকিস বেগম সিরমিয়া আখতার-কে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও আগেই একই অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে মুম্বইয়ে বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে ১,৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ১,২৩৮ জনকে ইতিমধ্যেই দেশে পাঠানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১১৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৭জনকে ফেরত পাঠানো হয়েছে।

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর