চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরব সাগরের তীরে আছড়ে পড়ল লাল-হলুদ ঝড়। রবিবার (১৮ অক্টোবর) গোয়ার ফতোদরা স্টেডিয়ামে চার্চিলকে ৪-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। দলের হয়ে জোড়া গোল করেছেন বিপিন সিংহ। বাকি দুটি গোল এডমুন্ড ও দানি রামিরেজের। চার্চিলের বিরুদ্ধে হেসেখেলে জয় পেলেও অবিশ্বাস্যভাবে গোল মিসের ট্র্যাডিশন বজায় রাখল আন্তোনিয়ো লোপেজ হাবাসের শিষ্যরা।এডমুন্ড লালরিনডিকা এবং পিভি বিষ্ণু যে সব সুযোগ নষ্ট করেছেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। তার ফল-ও পায় লাল-হলুদ ব্রিগেড। মহম্মদ রশিদের সঙ্গে পাস খেলে এগিয়ে গিয়েছিলেন দানি রামিরেজ। তখনই তাঁকে পিছন থেকে ফাউল করেন চার্চিলের এক খেলোয়াড়। বক্সের সামান্য বাইরে থেকে রামিরেজের নিখুঁত ফ্রিকিক বিপক্ষ গোলকিপারকে এড়িয়ে জালে জড়িয়ে যায়। গোল খেয়ে তেড়েফুঁড়ে ঝাঁপায় চার্চিলের খেলোয়াড়রা। ১৪ মিনিটে ভিন্সি ব্যারেটোর পাস থেকে সেবাস্তিয়ান গুতিয়েরেজের শট কোনও মতে ক্লিয়ার করেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়রা। তিন মিনিট পরে জন ওকোলির শট লাগে পোস্টে। বিরতির আগে দু’বার গোল হজম থেকে রক্ষা পায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে শেষের বাজি বাজার খানিক আগে গোল করে ব্যবধান বাড়ান এডমুন্ড। বাঁ থেকে ডেভিড লালানসাঙ্গা উঠে গিয়েছিলেন। সময় নিয়ে তিনি বল ক্রস করেন বক্সের দিকে দৌড়তে থাকা এডমুন্ডকে। এডমুন্ড বল ধরেই সঙ্গে সঙ্গে শট নেন। চার্চিলের গোলরক্ষককে পরাস্ত করে তা জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় আন্তোনিয়ো লোপেজ হাবাসের শিষ্যরা। দানি রামিরেজের শট কোনও মতে বাঁচান চার্চিল গোলকিপার সায়াদ। ৭১ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। এডমুন্ড বল নিয়ে বক্সে ঢুকে ফাঁকায় থাকা বিষ্ণুকে সাজিয়ে দিয়েছিলেন। সামনে একা গোলকিপার থাকলেও তাড়াহুড়ো করে শট নিতে গিয়ে বাইরে বল মারেন বিষ্ণু। ৮৫ মিনিটে আকে লোবার থেকে পাস পেয়ে সময় নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে বাঁকানো শটে চার্চিলের জাল কাঁপান বিপিন সিংহ। বিপক্ষ গোলকিপার ঝাঁপিয়েও কিছু করতে পারেননি। ৯০ মিনিটে বিষ্ণুর পাস থেকে ইস্টবেঙ্গলের চতুর্থ গোল করেন ফাঁকায় থাকা বিপিন।

 

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া