চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তর ২৪ পরগনার বরানগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। মৃতদের মধ্যে রয়েছেন বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এন কে চ্যাটার্জি রোডের বাসিন্দা দিপালী ঘোষ এবং তাঁর স্বামী দিলীপ ঘোষ। পুজোর আনন্দে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাঁরা, একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দিলীপ বাবু। এরপর তাঁরা পৌঁছন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। সেখানেই ভিড়ের চাপে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বৃষ্টিতে প্যান্ডেলে ভাঙন ধরেছে। ক্লাব কর্তৃপক্ষের ঘোষণায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে, ২০ জনের বেশি আহত হয়েছেন। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আর নিহতদের মধ্যেই ছিলেন সস্ত্রীক দিলীপ বাবু। দুজনেই প্রাণ হারিয়েছেন। 

মৃত দম্পতির ভাইপো মিলন ঘোষ জানিয়েছেন, রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনার খবর পান তাঁরা। খবর পেয়েই দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে প্রথমে দিলীপ ঘোষের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা। পরে দিপালী ঘোষের খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন, তিনিও আর বেঁচে নেই। তবে প্রথমে তাঁরা জানতে পেরেছিলেন দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর কাকা-কাকিমা, এবং হাসপাতালে রয়েছেন। সেই খবর পেয়েই তাঁরা দ্রুত হাসপাতালে পৌঁছন তাঁরা। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তাঁর কাকা-কাকিমা দুজনেই আর বেঁচে নেই। পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু, এখনও বিশ্বাস করতে পারছেন না আত্মীয়স্বজনেরা।

অন্যদিকে, দুর্ঘটনার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা (কেএমসি) বলে জানিয়েছেন মিলন ঘোষ। কোনওরকম সাহায্যের প্রয়োজন হলে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে পরিবারকে। পাশাপাশি, বরানগরের বিধায়ক সজল ঘোষও দুর্ঘটনার পর থেকে হাসপাতালে ও মর্গে উপস্থিত থেকে পরিবারের পাশে রয়েছেন। একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরলেন না দম্পতি। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ঘোষ পরিবার।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি