দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দুই বছরের অবোধ শিশুকে দুর্গাপুজোর মেলায় নিয়ে যাওয়ার এবং কুরকুরে কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করল এক নরপিশাচ। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়েই ধর্ষণে অভিযুক্ত বিষ্ণুদেব সদায়কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দ্বারভাঙা সদরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) এসকে সুমন জানিয়েছেন, দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত মেলায় নিয়ে যাওয়ার নাম করে দু’বছরের শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় আত্মীয় বিষ্ণুদেও সদায়। তার পরে শিশুটিকে ধর্ষণ করে। কয়েক ঘন্টা বাদে নির্যাতিতা শিশুটিকে বাড়িতে পৌঁছে দেয়। মেয়ের লাগাতার কান্না শুনে এবং গোপনাঙ্গ থেকে রক্তের ধারা বয়ে যেতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এর পরেই বিষ্ণুদেওকে টানা জেরা করতে শুরু করেন তারা। কোনও সদুত্তর পাননি। নির্যাতিতা শিশুর শারীরিক অবস্থা ক্রমশই সঙ্গীন হয়ে পড়ায় তড়িঘড়ি দ্বারভাঙা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকি‍ৎসকদের পর্যবেক্ষণেই রয়েছে শিশুটি। তবে অবস্থা সঙ্কটজনক।

শিশুটিকে পরীক্ষার পরেই ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানান চিকি‍ৎসকরা। সেই সঙ্গে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করারও পরামর্শ দেন। লিখিত অভিযোগ পেয়েই অতি দ্রুত অভিযুক্ত বিষ্ণুদেব সদায়কে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে দু’বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে নেন অভিযুক্ত। ইতিমধ্যেই একরত্তি শিশুকে ধর্ষণের বিষয়টি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১