পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর কয়েকটা দিন থাকে না নিয়মের কোনও বেড়াজাল। হয় দেদার খাওয়াদাওয়া। বাইরে খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়িতেও বসে জমজমাট আড্ডা। যারা ভিড়ে বাইরে যেতে পছন্দ করেন না তাঁরা বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। হয় নানা ধরনের রান্না। আর বাঙালি মানে শেষ পাতে মিষ্টি চাই। চেনা সন্দেশ, রসগোল্লা কিংবা মিষ্টি দইয়ের বদলে এবার পুজোর মেনুতে রাখতে পারেন একটু অন্য স্বাদ। সহজ উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন সাবুর লাড্ডু, যা খাওয়ার পর আঙুল চাটতে বাধ্য হবেন আপনার প্রিয়জনরাও। জেনে নিন রেসিপি-

উপকরণ

সাবুদানা:  এক  কাপ

টাটকা ছানা: ১ কাপ (মিহি করে মাখা)  

চিনি: আধ কাপ  

কনডেন্সড মিল্ক:  ৪ টেবিল চামচ

ঘি: ২ টেবিল চামচ

এলাচগুঁড়া: আধ চা-চামচ

জাফরান:  এক চামচ সাজানোর জন্য

কিশমিশ- ১০ টি 

পেস্তাকুচি-২ চামচ

 পদ্ধতি 

প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে ১ ঘণ্টা অল্প  জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই সাবুদানা সেদ্ধ করে জল ছেঁকে নিন। এরপর সেটি ঠাণ্ডা জলে আবারও ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে দানাগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। এবার একটি কড়াই নিয়ে তাতে দিন ঘি। গরম হলে যোগ করুন মসৃণ করে রাখা ছানা। তারপর চিনি দিয়ে কম আঁচে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না চিনি গলে। তবে খেয়াল রাখবেন ছানা যেন খুব বেশি শুকিয়ে না যায়। এবার সেই মিশ্রনে ঢেলে দিন সেদ্ধ সাবুদানা। উপর থেকে ছড়িয়ে দিন কনডেন্সড মিল্ক। সব উপকরণ একসঙ্গে কম আঁচে ৩-৪ মিনিট কম আঁচে রান্না করুন। কড়াইয়ের গা ছেড়ে দলা পাকিয়ে এলে  নামানোর ঠিক আগে এলাচগুঁড়া মিশিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে মিশ্রণটি একটি থালায় ঢেলে হালকা ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা করবেন না। সামান্য গরম অবস্থায় হাতে ঘি মাখিয়ে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল করে লাড্ডুর আকারে গড়ে নিন। শেষে উপর থেকে কিশমিশ, পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সাবুদানার লাড্ডু । 

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া