মোবাইল ফোন ভাঙা নিয়ে বচসার জেরে পথচারীকে একাধিক ছুরির কোপ, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল ফোন ভাঙার ক্ষতিপূরণ চাওয়াকে কেন্দ্র করে বচসা। টাকা দিতে অস্বীকার করতেই পথচারীর উপর ছুরি হামলা। মুম্বইয়ের মাহিম রেলস্টেশনের বাইরে এই ঘটনায় ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আনান খান। আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আহত নবীন প্রসন্ন (৩৫) একটি বেসরকারি সংস্থায় অফিস সহায়ক হিসেবে কাজ করেন। সেদিন কাজ শেষে মাহিম স্টেশন থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফুটপাথ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত আনান খানের সঙ্গে ধাক্কা লাগে। অভিযোগ, ধাক্কার জেরে নিজের মোবাইল ফোন ভেঙে গিয়েছে বলে দাবি করে অভিযুক্ত। এরপর নবীনের কাছে টাকা দাবি করে সে। নবীন টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। অভিযোগ, আচমকাই একটি ধারালো ছুরি বের করে নবীনের পেটে একের পর এক আঘাত করে আনান। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নবীন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। দ্রুত সিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। তাঁর পেটে ১৬টি সেলাই পড়েছে। বর্তমানে নবীনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা বিভাগ থেকে তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এখনও তিনি হাঁটাচলা করতে পারছেন না। তরল খাবারেই রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

তদন্তে নেমে বিভিন্ন সূত্র থেকে অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ। এরপর  তাকে গ্রেফতার করা হয়। জেরায় আনান জানিয়েছে, দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্যই ছুরিটি সঙ্গে রাখত। তবে সেই অস্ত্র এখনও উদ্ধার হয়নি। ঘটনার পর ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ধারায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের