ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে ভেনেজুয়েলাতে আঘাত হেনেছিল জোড়া ভূমিকম্প। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেনেজুয়েলা জুড়ে। বহু বাড়ি ধসে পড়েছে। তাতেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ জন। ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখনও চলছে উদ্ধার অভিযান।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হোর্হে রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, এই দুর্যোগে আহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪ জনে পৌঁছেছে। এছাড়া ৭.২ এবং ৭.৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের পর ১৫ হাজার ৮৬৬ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যেই সোমবার (২৯ জুন) উত্তর উপকূলীয় কারাবালেদা শহরের অদূরে ৪.৬ মাত্রার একটি শক্তিশালী আফটারশক বা ভূকম্পন অনুভূত হয়েছে। আমেরিকার ভূতাত্ত্বিক সমীক্ষা করা সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে এই নতুন কম্পনটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। নতুন এই কম্পনের ফলে ক্যারাকাসের চাকায়ো এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী কনসেপসিওন হার্নান্দেজ আতঙ্কের সুরে বলেছেন, ‘আমরা আবার রাস্তায় নেমে এসেছি এবং জানি না কবে আমরা সত্যিকারের শান্তি পাব।’

আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আশাপ্রকাশ করে বলেছেন, ‘এখনও আমরা মানুষকে জীবিত উদ্ধার করতে পেরেছি, তাই উদ্ধার অভিযান স্থগিত করা হচ্ছে না এবং আমরা সবসময় আশা বজায় রাখছি।’ বর্তমানে ভেনিজুয়েলার প্রায় ৩০ হাজার জরুরি কর্মী এবং ২ হাজার ৭০০ বিদেশি বিশেষজ্ঞ উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে জানিয়েছেন, ভেনিজুয়েলা, মেক্সিকো এবং এল সালভাদরের উদ্ধারকারী দলগুলোর যৌথ প্রচেষ্টায় লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবন থেকে ১০৬ ঘণ্টা পর ২১ বছর বয়সী অ্যারন লেভিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়