প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমাজ মাধ্যমে আলাপ। সেখান থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। ভুয়ো পরিচয়ে বিশ্বাস অর্জনের পর তরুণীকে(দ্বাদশ শ্রেণির ছাত্রী) ভাড়া করা ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখা, ধর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার অভিযোগ উঠল মুম্বইয়ের থানের বাসিন্দা ২০ বছরের এক তরুণের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত নির্ময় মাধব পাখারেকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মে মাসে ‘আকাশ মেহরা’ নামে একটি ভুয়ো পরিচয় ব্যবহার করে সামাজিক মাধ্যমে তরুণীর সঙ্গে যোগাযোগ শুরু করে নির্ময়। তখন তরুণীর বয়স ছিল ১৬ বছর। অভিযোগ, ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলে তাকে সম্পর্কে জড়িয়ে ফেলে অভিযুক্ত। পরে সেই সম্পর্ক বজায় রাখতে ছাত্রীর উপর চাপ সৃষ্টি করা হয়। আপত্তিকর ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার দিন তরুণীর সঙ্গে দেখা করার নামে তাকে দক্ষিণ নাগপুরের দিঘোরি এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায় নির্ময়। অভিযোগ, সেখানে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। বাড়িতে না ফেরায় ছাত্রীর পরিবার হুডকেশ্বর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে।  প্রায় ২০ ঘণ্টার তল্লাশির পর পুলিশ ফ্ল্যাটে হানা দেয়। সেখানে ছাত্রীর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার হয়েছে। সেটি দিয়েই তরুণীর শরীরে একাধিক আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আহত ছাত্রীকে সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

তদন্তে তরুণীর সামাজিক মাধ্যমের কথোপকথন ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। পরে থানে পুলিশের সহায়তায় অভিযুক্তের মায়ের ফোনের সূত্র ধরে তার অবস্থান চিহ্নিত করা হয়। গ্রেফতারের পর আদালত নির্ময়কে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ