চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেতার গাড়ি মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ১০০ মিটার

নিজস্ব প্রতিনিধি : মাছ কিনতে বেরিয়েছিলেন। কিন্তু কে জানত, এমন একটা নৃশংস ঘটনা ঘটে যাবে। আচমকা একটি বিএমডব্লু গাড়ি এসে ধাক্কা মারল মোটরবাইকে থাকা এক দম্পতিকে। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে টেনে হিঁচড়ে একশো মিটার নিয়ে গেল বাইকে থাকা মহিলাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘাতক বিএমডব্লু গাড়িটি চালাচ্ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর একনাথ শিণ্ডের ঘনিষ্ঠ রাজেশ শাহের ছেলে।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ। ওরলির কোরিওয়াদার বাসিন্দা প্রদীক নাকভা ও তাঁর স্ত্রী কাবেরী নাকভা এদিন মাছ কিনতে বেরিয়েছিলেন। মাছ কিনে তাঁরা যখন বাইকে করে বাড়ি ফিরছিলেন, তখন তাদের পিছন থেকে ধাক্কা মারে একটি বিএমডব্লু গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়ির বোনেটের ওপর পড়ে যান প্রদীক ও কাবেরী। প্রদীক নিজেকে সামলে নিয়ে বোনেট থেকে লাফ দিতে পারলেও কাবেরী তা পারেননি। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে কাবেরীকে টেনে হিঁচড়ে গাড়িটি ১০০ মিটার নিয়ে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত পালিয়ে যায় ঘাতক গাড়িটি।

গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে কাবেরীকে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে কাবেরীদেবীর স্বামী প্রদীককে। ইতিমধ্যে ঘাতক গাড়ির চালক ২৪ বছর বয়সি মিহির শাহকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মিহির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ঘনিষ্ঠ রাজেশ শাহের ছেলে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ