গুজরাতে অজানা জ্বরে বলি ১৫

ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং জেলার স্বাস্থ্য কমিশনার বিষয়টির তদন্ত শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাতের কচ্ছ জেলায় রহস্যময় জ্বরের উৎপত্তি হয়েছে। যাতে কিনা রীতিমতো দিশেহারা গুজরাতের বাসিন্দা। রহস্যময় এই জ্বরে ইতিমধ্যেই ১৫ জন মারা গিয়েছেন। এই রোগের নাম এখনও জানা যায়নি। এহেন পরিস্থিতি নিয়ে রীতিমতো চাপের মুখে গুজরাত কর্তৃপক্ষ। যাতে কিনা উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং জেলার স্বাস্থ্য কমিশনার বিষয়টির তদন্ত শুরু করেছে।

অজানা রোগের নমুনার আরও বিশ্লেষন এবং আরও তথ্য সংগ্রহের জন্যে কিছু রিপোর্ট পুণেতে পাঠানো হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে গুজরাতের কচ্ছ জেলায় লক্ষপত এবং আবদাসা তালুকে অজানা রোগের মৃত্যুর সংখ্যা বেশি। কিন্তু জ্বরের ক্রমবর্ধমান সংখ্যা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই জ্বরের কারণ জুনোটিক বলে দাবি করেছেন পশুপালন বিভাগ। অর্থাৎ পশুবাহিত রোগ। কারণ যাঁরা মারা গিয়েছেন তারা সকলেই জাট মালধারী উপজাতির। এবং গুজরাতের শুষ্ক অঞ্চলে বসবাসকারী পশুপালক সম্প্রদায়। গুজরাত সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কয়েকটি বিদেশী রিসার্চ সেন্টারকে এই অজানা জ্বরটির পর্যালোচনা করতে অনুরোধ করেছেন।

তবে স্বাস্থ্য বিভাগ ক্লাস্টার সংক্রমণের অনুপস্থিতির কারণে সংক্রামক রোগের প্রাদুর্ভাবকে অস্বীকার করেছে। বেশিরভাগ এই রোগে আক্রান্ত মানুষের শরীরে সোযাইন ফ্লু, ম্যালেরিয়া, ডেঙ্গুর সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে।

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন