নাগপুর দাঙ্গায় অভিযুক্তদের বাড়িতে বুলডোজার অভিযানে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: যোগী আদিত্যনাথের মতো ‘বুলডোজার বাবা’ হতে গিয়ে রামধাক্কা খেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নাগপুর দাঙ্গায় অভিযুক্ত ফাহিম খান-সহ অন্যান্যদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। শুধু স্থগিতাদেশই দেয়নি, মুসলিমদের সম্পত্তি ধ্বংসের ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখানোর জন্য নাগপুর পুর নিগমের পদাধিকারীদের তীব্র তিরস্কারও করেছে। অভিযুক্তদের যথোপযুক্ত সময় না দিয়ে কেন বুলডোজার চালানো হল, তা নিয়ে কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে। আগামী ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত বুলডোজার অভিযান বন্ধ রাখতে বলেছে। বম্বে হাইকোর্টের নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিযুক্তরা।

মোঘল সম্রাট অওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যায় কুরুক্ষেত্র। হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় নাগপুর। গত ১৭ মার্চ হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ফাহিম খানকেই মূলচক্রী হিসাবে আখ্যা দেন বিজেপি শাসিত রাজ্য সরকারের পোষ্যভৃত্য পুলিশ। মালেগাঁওয়ের জনপ্রিয় সংখ্যালঘু নেতাকে গ্রেফতার করার পাশাপাশি ‘সবক’ শেখাতে সোমবার সকালেই যশোধরা নগরের সঞ্জয় বাগ কলোনিতে ফাহিম খানের দু’তলা বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় নাগপুর পুর নিগম। তার পর আর এক অভিযুক্ত ইউসূফ শেখের বাড়িতেও চলে বুলডোজার অভিযান।

আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন নাগপুর দাঙ্গায় অভিযুক্ত হিসাবে নাম থাকা বাকিরা। বুডডোজার অভিযানের উপরে স্থগিতাদেশ চেয়ে সরাসরি বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের দ্বারস্থ হন তাঁরা। ওই মামলার শুনানিতেই বিচারপতির প্রশ্নবাণের মুখে পড়তে হয় সরকারি আইনজীবীকে। তিনি দাবি করেন, ‘অবৈধভাবে যারা বাড়ি তৈরি করেছেন, তাদেরই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে।’ ওই ছেঁদো যুক্তি মানেননি বিচারপতি। তিনি পাল্টা জানতে চান, অবৈধ নির্মাণ নিয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ এবং পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল কিনা? ওই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এর পরেই নাগপুর পুর নিগমের অতি সক্রিয়তা নিয়ে উষ্মাপ্রকাশ করে অবিলম্বে বুলডোজার অভিযান বন্ধের নির্দেশ দেন বিচারপতি।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের