২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। অনশন মঞ্চ থেকে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অভিজিৎ দিপকে দাবি করেছেন, ওয়াংচুক এখন অত্যন্ত দুর্বল। শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শৌচাগারে যাওয়ার সময় তিনি দু’বার পড়ে যেতে যেতে বেঁচেছেন বলেও অভিযোগ করেন দিপক।

২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। সমাজ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চ থেকে নামার সময় অন্যদের সাহায্য নিতে হচ্ছে ওয়াংচুককে। ধীরে ধীরে হেঁটে শৌচাগারের দিকে গেলেও পথে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে অভিবাদন জানান তিনি।অভিজিৎ দিপকের দাবি, তিনি ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ করেছিলেন। কিন্তু ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে নয়, কেন সরকার দাবির জবাব দিচ্ছে না, সেই প্রশ্ন করা উচিত। এদিকে চিকিৎসকদের দাবি, দীর্ঘ অনশনের জেরে ওয়াংচুকের শরীর এখন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসক সতীশ লাম্বার দেওয়া বুলেটিন অনুযায়ী, অনশন শুরুর পর থেকে তাঁর ওজন ৯ কেজিরও বেশি কমেছে। বর্তমানে তাঁর ওজন ৫৬.৯ কেজি। শরীরে সঞ্চিত শক্তি শেষ হয়ে যাওয়ায় এখন পেশি ক্ষয় শুরু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

ওয়াংচুক অবশ্য জানিয়েছেন, এখনই প্রাণসংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ইসিজি-সহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে। দুর্বলতা থাকলেও তিনি আরও কয়েক দিন অনশন চালিয়ে যেতে পারবেন বলে দাবি করেছেন।ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাই কোর্ট প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লা-সহ একাধিক রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সরকারকে দ্রুত আলোচনায় বসার আবেদন জানিয়েছে। তবে সরকার সাড়া না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছেন সোনম ওয়াংচুক।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি