‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামনেই বকরি ইদ। তার আগেই রাস্তায় নামাজ পড়া নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দিয়েছেন কড়া বার্তা। এমনকি নিয়ম না মানলে কি হবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন,  “যদি আপনারা প্রার্থনা করতে চান, তবে পালা করে করুন। যদি আপনারা ভালোবাসার  দিয়ে আমাদের সঙ্গে একমত হন  তবে ভাল, আর যদি না হন, আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব।”  

নামাজ পড়া নিয়ে এই কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “লোকেরা আমাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনার রাজ্য উত্তরপ্রদেশে কি সত্যিই রাস্তায় নামাজ পড়া হয় না? আমি বলি, একদমই না। আপনারা গিয়ে দেখতে পারেন। রাস্তা  হাঁটার জন্য নাকি কেউ মোড়ে এসে হট্টগোল করবে? রাস্তা আটকানোর অধিকার  তাঁদের কী আছে? যান চলাচলে বাধা দেওয়ার অধিকার তাঁদের কী আছে?  যেটা উপযুক্ত জায়গা, সেখানে গিয়ে প্রার্থনা করুন।” মুখ্যমন্ত্রী যোগীর কথায়, “তাঁরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘স্যার, এটা কীভাবে হবে? আমাদের সংখ্যা তো অনেক।’ আমরা বলেছিলাম, ‘ধাপে ধাপে করুন। আপনাদের বাড়িতে জায়গা না থাকলে সংখ্যাটা নিয়ন্ত্রণ করুন। সামর্থ্যই না থাকলে সংখ্যাটা আর বাড়ানো হচ্ছে কেন?’ আর যদি আপনারা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে চান, তাহলে নিয়মকানুনগুলো মেনে চলার কথাও মনে রাখতে হবে।” 

আরও পড়ুন: স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, উত্তরপ্রদেশে আইনের শাসন বজায় থাকবে। তিনি বলেছেন, ‘আইনের শাসন সকলের জন্য সমানভাবে বলবৎ করা হবে। প্রার্থনা করা আবশ্যক। আপনারা পালাক্রমে প্রার্থনা করতে পারেন। আমরা তাতে বাধা দেব না। কিন্তু রাস্তায় নয়। আমরা কোনো সাধারণ নাগরিক, অসুস্থ ব্যক্তি, শ্রমিক, কর্মচারী বা ব্যবসায়ীর জন্য রাস্তা বন্ধ হতে দেব না। সরকারের নিয়ম সর্বজনীন। তা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য।’ 
 

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান