স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। আজ, সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন, যে কোনও দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে সরকার গঠনের ঠিক ৯ দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ দু’টি প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র স্থানীয় নয়, দূরপাল্লার বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। আজ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। মন্ত্রী জানান, এতদিন পর্যন্ত যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য খোলা হবে পোর্টাল।

এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সংকল্পপত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার। আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না। কলকাতা থেকে দিঘা, শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা। এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘‌দূরপাল্লার সরকারি যে কোনও বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।’‌

তাছাড়া কলকাতা থেকে দিঘা পর্যন্ত সরকারি নন–এসি বাসের ভাড়া ১৫০ টাকার কাছাকাছি। আর এসি বাসের ভাড়া ৩০০ টাকার কাছাকাছি। কলকাতা থেকে দার্জিলিং সরাসরি সরকারি বাস নেই। তবে কলকাতা থেকে পুরী, শিলিগুড়ি সরাসরি বাস আছে। আরও অনেক জায়গায় সরাসরি সরকারি বাস আছে। এবার থেকে মহিলারা সেখানে বিনামূল্যে সফর করতে পারবেন। মহিলা যাত্রীরা প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে যেতে পারবেন দার্জিলিং।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল