নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী ২২ অগস্ট  বেঙ্গালুরুর অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এরআগে ২৯ জুলাই সিবিআইয়ের বেঙ্গালুরুর অফিসে তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেইসময় স্যামুয়েল আমেরিকায় থাকায় হাজিরা দিতে পারেনি। এই আবহে ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, আগামী ২২ অগস্ট  স্যামুয়েলকে কিছু নথি এবং তথ্যপ্রমাণ নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন এই তলব নিয়ে নারদ কর্তার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই   স্যামুয়েল এবার হাজিরা দেবেন কিনা সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য, নারদ মামলায় একাধিকবার তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। তাঁকে জেরা করে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বলা বাহুল্য, ২০১৬ সালে সামনে আসে নারদ-কাণ্ড। বিধানসভা নির্বাচনের আগে একটি ভিডিও ভাইরাল  হয়েছিল, সেখানে দেখা যায় নেতা-নেত্রীরা পুলিশকে টাকা দিয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।  আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। আর সেই তদন্তের জন্য  নারদ কর্তাকে একাধিকবার তলব করে তদন্তকারী সংস্থা। তবে স্যামুয়েল বেশ অনেকবারই হাজিরা এড়িয়ে গেছেন।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির