‘হার্দিক অভিনন্দন বন্ধু’, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন নির্বাচন ২০২৪-এর(US Election 2024) গণনার বর্তমান ট্রেন্ড অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump)  দিকেই ঝুঁকেছে সাধারণ মানুষ। পরিস্থিতি এমনই যে স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই নয়া রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে গোটা বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরা। ব্যতিক্রম নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi)। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট মধুর। এদিন ট্রাম্পের জয়ের বিষয়টি স্পষ্ট হতেই তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মোদি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখলেন, ‘হার্দিক অভিনন্দন বন্ধু’।

আরও পড়ুনঃ দেখা যাবে না IPL-এ, মেগা নিলাম থেকে নিজেকে সরালেন বেন স্টোকস

ট্রাম্পের এই জয়ে বেজায় খুশি মোদি একথা বলাই বাহুল্য। নিজের ‘বন্ধু’ বলে ট্রাম্পকে সম্বোধন করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী এদিন আরও লেখেন, ‘আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে, আমি ভারত-মার্কিনের মধ্যে বৈষয়িক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ। আসুন একসাথে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং প্রচারের জন্য কাজ করি।’

আরও পড়ুনঃ কে বলবে বাড়ছে বয়স! দুধ সাদা বিছানায় দুরন্ত পোজ মনামীর

এবারের নির্বাচনে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভালো ফলাফল করতে পারবে না এমনটাই ভবিষ্যতবাণী করেছিলেন একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সেই সকল আলোচনা ব্যর্থ করে দিয়ে অবশেষে মার্কিন মুলুকের রাষ্ট্রপতি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। এদিন নিজের সমর্থকদের উদ্দেশ্য ট্রাম্প বার্তা দেন, ‘আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়’। বিজয়ী বক্তৃতায় দেশের প্রত্যেকটি নাগরিককে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। এদিকে ট্রাম্পের বিজয় উৎসব পালন করতে রাস্তায় নামতে দেখা গিয়েছে একাধিক প্রবাসী ভারতীয়কে। ট্রাম্পের বিজয়ের ফলে ভারত-আমেরিকা সমীকরণ আগের তুলনায় আরও পোক্ত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের ছাড়ব না, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের