নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং তা ঘিরে রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিরোধী দলগুলির লাগাতার আক্রমণের মুখে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেই সরকার দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে কেন্দ্র। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসতেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টির নৈতিক দায়িত্ব স্বীকার করে তদন্ত ও সংস্কারমূলক একাধিক উদ্যোগ গ্রহণ করেন। ঘটনাটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয়, সেই লক্ষ্যেই সিবিআইকে (CBI) দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৩ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার অনড় অবস্থানে রয়েছে। এদিকে মঙ্গলবার (২১ জুলাই) বিরোধী শিবির সরকারের সামনে পাঁচ দফা দাবি তোলে। সেই দাবির মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম। তবে কেন্দ্রের মতে, এই দাবি বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নয়, রাজনৈতিক লাভের উদ্দেশ্যে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন প্রথমবার প্রকাশ্যে NEET বিতর্ক নিয়ে মন্তব্য করেন। সরকারি সূত্রে খবর, তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলে উল্লেখ করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যারা দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি বলেছেন, এই বিষয়টি কোনও রাজনৈতিক দলের লড়াই নয়, জাতীয় স্বার্থের প্রশ্ন। তাই কেন্দ্র ও সব রাজ্য সরকারের উচিত একসঙ্গে কাজ করা। 

আরও পড়ুন: দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

সূত্রের খবর, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি কোনও ধরনের অবিচার না করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার মতে, তরুণদের ভুল পথে পরিচালিত করা সহজ হলেও, সঠিক পথ দেখানোই সরকারের দায়িত্ব। পাশাপাশি এনডিএ-র সাংসদদেরও তিনি সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বজায় রাখতে এবং যুব সমাজের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন। সরকারি সূত্র আরও জানিয়েছে, বিরোধীদের দাবি অনুযায়ী NEET ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনা করতে কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও কংগ্রেস আলোচনা ছেড়ে রাজনৈতিক কর্মসূচির পথ বেছে নিয়েছে বলেই অভিযোগ সরকারের। অন্যদিকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধি মঙ্গলবার সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, NEET কেলেঙ্কারিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যায় হয়েছে। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি সংসদে পূর্ণাঙ্গ আলোচনা, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে বলপ্রয়োগকারী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ছাত্র আন্দোলন দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। এই বিতর্কে পাল্টা জবাব দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এক্স-এ পোস্ট করে অভিযোগ করেন, ‘কংগ্রেস এবং রাহুল গান্ধি শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে নয়, রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যেই এই ইস্যুকে ব্যবহার করছেন।’ তাঁর দাবি, সরকার সংসদে পূর্ণাঙ্গ আলোচনার জন্য প্রস্তুত থাকলেও বিরোধীরা গণতান্ত্রিক বিতর্কের বদলে রাজনৈতিক নাটককে প্রাধান্য দিয়েছে।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ