বড় সাফল্য এনআইএ-র উপত্যকায় গ্রেফতার পাঁচ জঙ্গি

পাক মদত পুষ্ট এই জঙ্গিরা উপত্যকায় নিজেদের নেটওয়ার্ক ভালোই বাড়িয়েছে বলে জানা গিয়েছে। তাদের মূল হাতিয়ার কাশ্মীরের তরুণ সমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরে বিগত কিছুদিন ধরেই লাগাতার খুনের খেলা খেলছিল আততায়ীরা। সাধারণ নাগরিকদের প্রকাশ্যে দিবালোকে খুন করছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। আর এই খবর মিলতেই তদন্ত শুরু করে এনআইএ। যার ভিত্তিতে গ্রেফতার পর্ব শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার উপত্যকা থেকে পাঁচজন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। শ্রীনগরে এই জঙ্গিরাই সকালে হানা দিয়েছিল বলে জানা গিয়েছে। গ্রেফতার হওয়া পাঁচজনের নাম, মহম্মদ হানিফ চিরালু, হাফিজ, ওয়াসিস ধর, মতিন ভাট, আরিফ ফারুক ভাট।

এনআইএ-এর তরফে জানানো হয়েছে, ‘এই পাঁচজনের নামে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করা। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মোজাইদিন, আল বাদরের হয়ে ক্রমাগত জঙ্গি বানানোর কাজে নিযুক্ত ছিল প্রত্যেকেই।’ কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় হানা দিয়ে চার জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। উপত্যকায় আপাতত এইভাবেই হানা দিয়ে আরও জঙ্গি গ্রেফতারের কাজ করবে এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অপারেশন শুরু করে। যার ফলে গ্রেফতার করা হয় পাঁচজনকে। গোপন সূত্রে জানা যায়, কিছু জঙ্গি প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে সীমান্ত পার হয়েছেন। যারা দিল্লি ও আশেপাশের শহরে বিস্ফোরন ঘটানোর ছক করছে। তারপরেই সার্চ অপারেশন করতে গিয়েই গ্রেফতার হয় পাঁচ জঙ্গি।

পাক মদত পুষ্ট এই জঙ্গিরা উপত্যকায় নিজেদের নেটওয়ার্ক ভালোই বাড়িয়েছে বলে জানা গিয়েছে। তাদের মূল হাতিয়ার কাশ্মীরের তরুণ সমাজ।

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

সুন্দরবনে মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?