মঙ্গলেই অমঙ্গল বিনিয়োগকারীদের, ৭৩৬ সূচক হারাল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে অস্থিরতা চলছেই। একদিন বাজার চড়ছে তো পরের দিনই মুখ থুবড়ে পড়ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। ফের ধস নামল শেয়ারবাজারে। একদিনেই ৭৩৬ সূচক হারাল সেনসেক্স। আর নিফটি খোয়াল ২৩৮ সূচক। সেনসেক্স কোনও ক্রমে ৭২ হাজারের গণ্ডিতে টিঁকে থাকতে পারলেও সেনসেক্স ২২ হাজারের গণ্ডি থেকে নেমে গেল। টিসিএস থেকে রিলায়েন্স-দেশের সব নামী সংস্থাই লোকসানের মুখ দেখেছে। ব্যাঙ্ক থেকে তথ্য-প্রযুক্তি, সব ক্ষেত্রই রেড জোনে থেকে দিন শেষ করেছে।

গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিন সামান্য চড়ে ৭২ হাজার ৭৪৮.৭২ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য আড়াইশোর বেশি পয়েন্ট খুঁইয়ে রেড জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। শুরুর দিকে সামান্য চড়লেও তার পরে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্সের সূচক। তার পর দিনভর পতনের সাক্ষী থেকেছে। এক সময়ে ৮১৫ পয়েন্ট খুঁইয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছিল। গত ১৫ ফেব্রুয়ারির পরে প্রথমবারের মতো ৭১ হাজারের ঘরে নেমে গিয়েছিল। কিছুটা শক্তি বৃদ্ধি করে ফের ৭২ হাজারের ঘরে পৌঁছলেও পতনের হাত থেকে রেহাই পায়নি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৭৩৬. ৩৮ সূচক কমে ৭২,০১২.০৫ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৪৯০.০৯ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৯৩৩.৩৫ পয়েন্ট।

শেয়ারবাজারে এদিন বড়সড় পতনের মুখ দেখেছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র। ব্যাঙ্কিং ক্ষেত্রের হালও ছিল শোচনীয়। টাটা কনসালটেন্সি সার্ভিস, ভারত পেট্রোলিয়াম, টাটা কনজিউমার্স, নেসলে ইন্ডিয়ার শেয়ারদর এক ধাক্কায় অনেকটাই কমেছে। তবে বাজাজ ফাইনান্স, বাজাজ ফিনসার্ব, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে।  

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২