তিন দিন বাদে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৪৪৬ সূচক

নিফটি বেড়েছে ১২৬ সূচকের বেশি।

Share:

নিজস্ব  প্রতিবেদক: টানা তিনদিন শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারী কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছিল। অবশেষে মঙ্গলবার মুখে ফুটল হাসি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। একদিনেই সেনসেক্স বাড়ল ৪৪৬ সূচক। যার ফলে ফের সাড়ে ৬৩ হাজারের গণ্ডি ছোঁয়ার মুখে সেনসেক্স। আর নিফটি বেড়েছে ১২৬ সূচকের বেশি। যার ফলে নিফটি ৫০ ফের ১৮ হাজার ৮১৭ সূচক ছাড়িয়েছে।

গত সপ্তাহের বুধবার সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স। কিন্তু তার পরেই টানা তিন দিন পতনের মুখ দেখতে হয়েছিল। সোমবার বাজার বন্ধের সময় ৬২ হাজার ৯৭০ সূচকে দাঁড়িয়েছিল সেনসেক্স। তিন দিনে কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয়েছিল বিনিয়োগকারীদের। ফলে মঙ্গলবার বাজার খোলার দিকে তাকিয়েছিলেন তাঁরা। আগের দিনের চেয়ে ১৮১ পয়েন্ট খুলে নিয়ে শুরু হয়েছিল সেনসেক্স। তার পরে সময় যত গড়িয়েছে ততই ঊর্ধ্বমুখী হয়েছে গ্রাফ। বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে। শেষ পর্যন্ত ৪৪৬ দশমিক ০৩ সূচক বেড়ে ৬৩ হাজার ৪১৬ দশমিক ০৩ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স।

এদিন শেয়ারবাজারে লাভের মুখ দেখেছে এইচডিএফসি লাইফ ইনসিওরেন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাপলো হাসপাতাল, এয়ারটেল। এইচডিএফসির সংযুক্তিকরণের খবরে বিনিয়োগকারীরা অনেকটাই চাঙা হয়েছেন। ফলে সংস্থার শেয়ার দর একদিনেই বেড়েছে ৫ শতাংশ। তবে সিপলা ফার্মা, ব্রিটানিয়া ও টাটা কনজিউমার্সের শেয়ারদর কমেছে।

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার